আইন-অপরাধ

অপরাধ নিয়ন্ত্রণে টাঙ্গাইলে ডিবি (দক্ষিণ) পুলিশের বিশেষ অভিযান

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
সেপ্টেম্বর ৬, ২০২৬
অপরাধ নিয়ন্ত্রণে টাঙ্গাইলে ডিবি (দক্ষিণ) পুলিশের বিশেষ অভিযান
অপরাধ নিয়ন্ত্রণে টাঙ্গাইলে ডিবি (দক্ষিণ) পুলিশের বিশেষ অভিযান
অপরাধ নিয়ন্ত্রণে টাঙ্গাইলে ডিবি (দক্ষিণ) পুলিশের বিশেষ অভিযান অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টাঙ্গাইল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ।টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার-এর নির্দেশনায় এবং ডিবি (দক্ষিণ), টাঙ্গাইলের অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ারুল আজিম-এর সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে ডিবি (দক্ষিণ) পুলিশের কর্মকর্তা ও সদস্যরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন ব্যক্তি ও বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশি চালান। এ সময় অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সন্দেহভাজনদের গতিবিধির ওপর বিশেষ নজরদারি করা হয়।পাশাপাশি কিশোর গ্যাং প্রতিরোধ মাদক ও অন্যান্য অপরাধ দমন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।পুলিশ জানায় টাঙ্গাইল শহরসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।
Tags: অপরাধ নিয়ন্ত্রণে টাঙ্গাইলে ডিবি দক্ষিণ পুলিশের বিশেষ অভিযান

আইন-অপরাধ

অপরাধ নিয়ন্ত্রণে টাঙ্গাইলে ডিবি (দক্ষিণ) পুলিশের বিশেষ অভিযান অপরাধ নিয়ন্ত্রণে টাঙ্গাইলে ডিবি (দক্ষিণ) পুলিশের বিশেষ অভিযান

অপরাধ নিয়ন্ত্রণে টাঙ্গাইলে ডিবি (দক্ষিণ) পুলিশের বিশেষ অভিযান অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টাঙ্গাইল শহরের বিভিন্ন...

সেপ্টেম্বর ৬, ২০২৬
প্যানাসাইনবোর্ড ও ভদ্র মুখোশধারীতে দখলে পথচারীর চলাচল, নেই কার্যকর নজরদারি প্যানাসাইনবোর্ড ও ভদ্র মুখোশধারীতে দখলে পথচারীর চলাচল, নেই কার্যকর নজরদারি

খুলনা নগরীর অন্যতম ব্যস্ত সড়ক ডাকবাংলা সংযোগ থেকে সাহেবের কবরখানা (সিমেট্রি) রোড। প্রতিদিন হাজারো মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে গু...

সেপ্টেম্বর ৪, ২০২৬

0 মন্তব্য