সারা দেশ

যশোর-বেনাপোল মহাসড়কে বাসের ধাক্কায় অন্তঃসত্ত্বা নারী নিহত

মোঃ মিলন
মোঃ মিলন উপজেলা প্রতিনিধি,শার্শা
সেপ্টেম্বর ৬, ২০২৬
যশোর-বেনাপোল মহাসড়কে বাসের ধাক্কায় অন্তঃসত্ত্বা নারী নিহত
যশোর-বেনাপোল মহাসড়কে বাসের ধাক্কায় অন্তঃসত্ত্বা নারী নিহত
ইজিবাইকে পেছন থেকে ধাক্কা; চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন সোনিয়া যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজারসংলগ্ন নিমতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় সোনিয়া (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। স্বজনদের দাবি, নিহত সোনিয়া চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে যশোর-বেনাপোল মহাসড়কের নিমতলা এলাকায় একটি দ্রুতগামী পরিবহন পেছন থেকে একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা সোনিয়া গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। নিহত সোনিয়া যশোরের শার্শা উপজেলার বয়িলাপুতা গ্রামের বাসিন্দা। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা জানান, দুর্ঘটনার সময় সোনিয়া চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাদের দাবি, দুর্ঘটনায় তার গর্ভের অনাগত সন্তানেরও মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক পরিবহন ও চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। নিহতের মরদেহ বর্তমানে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানা গেছে। এদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ এবং দায়ী পরিবহন ও চালককে শনাক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
Tags: যশোর-বেনাপোল মহাসড়কে বাসের ধাক্কায় অন্তঃসত্ত্বা নারী নিহত ইজিবাইকে

সারা দেশ

যশোর-বেনাপোল মহাসড়কে বাসের ধাক্কায় অন্তঃসত্ত্বা নারী নিহত যশোর-বেনাপোল মহাসড়কে বাসের ধাক্কায় অন্তঃসত্ত্বা নারী নিহত

ইজিবাইকে পেছন থেকে ধাক্কা; চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন সোনিয়া যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজারসংলগ্ন নিমতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় সোনিয়া...

সেপ্টেম্বর ৬, ২০২৬
যশোরে যুবদল নেতা রুবেল হত্যা: ৩ আসামি আটক, অস্ত্র উদ্ধার যশোরে যুবদল নেতা রুবেল হত্যা: ৩ আসামি আটক, অস্ত্র উদ্ধার

যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হাসান হত্যা মামলায় এজাহারভুক্ত তিন আসামিকে আটক করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহ...

সেপ্টেম্বর ৫, ২০২৬

0 মন্তব্য