বেনাপোলে পুলিশের বিশেষ অভিযান: দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
বেনাপোলে পুলিশের বিশেষ অভিযান: দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন:
১. মো: রুস্তম (৩৯), পিতা: মো: দুইরাশ, সাং: শিকড়ী বটতলা, থানা: বেনাপোল পোর্ট, জেলা: যশোর। (মামলা নং: GR-১১২/২৩)
২. মো: মনছুর আলী, পিতা: মৃত খলিলুর রহমান, সাং: দিঘীরপাড়, থানা: বেনাপোল পোর্ট, জেলা: যশোর। (মামলা নং: SC-১১১/১৮)
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, "গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। পুলিশি অভিযানে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
Tags:
বেনাপোলে
পুলিশের
বিশেষ
অভিযান:
দুই
ওয়ারেন্টভুক্ত
আসামি
গ্রেপ্তার
বেনাপোলে পুলিশের বিশেষ অভিযান: দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্...
সেপ্টেম্বর ৬, ২০২৬
ভারতের বিভিন্ন প্রদেশে অবৈধভাবে অবস্থান করা বাংলাদেশি নাগরিকদের পর্যায়ক্রমে বেনাপোল স্থলবন্দর দিয়ে পুশব্যাক করা হচ্ছে। ভারতীয় কর্তৃপক্ষের আন...
সেপ্টেম্বর ৫, ২০২৬

