আসন্ন দুর্গাপুর পৌর নির্বাচন: সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনার শীর্ষে জামাল উদ্দিন মাস্টার
নির্বাচন কমিশন (ইসি) চলতি বছরের অক্টোবর মাস থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা গ্রহণ করেছে। ইতোমধ্যে ইসি ভোটকেন্দ্র স্থাপন নীতিমালায় প্রয়োজনীয় সংশোধন এনেছে এবং স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ প্রস্তুত করছে।
আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। এরপর পর্যায়ক্রমে পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচন করার চিন্তা রয়েছে। নির্বাচন কমিশনও সেভাবেই প্রস্তুতি নিচ্ছে।
স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় রাজনৈতিক অঙ্গণে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন দল-মতের প্রার্থীদের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের পক্ষে প্রচারণা করে দোয়া ও সহযোগিতা কামনা করছেন।
দুর্গাপুর পৌরসভা নির্বাচন ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়নপ্রত্যাশীরা মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় হয়ে উঠেছেন। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই নির্বাচন শুধু পৌর প্রশাসনের নেতৃত্ব নির্ধারণের বিষয় নয়; বরং তৃণমূল পর্যায়ে দলগুলোর সাংগঠনিক শক্তি, জনপ্রিয়তা ও জনসমর্থনেরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দুর্গাপুর পৌরসভায় এখন উন্নয়ন, সুশাসন, জবাবদিহিতা, নাগরিক সেবা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, শিক্ষা, সড়ক যোগাযোগ ও পরিচ্ছন্ন নগর ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ নির্বাচনী ইস্যু হয়ে উঠেছে। সম্ভাব্য প্রার্থীদের মূল্যায়নেও এসব বিষয়কে গুরুত্ব দেবেন ভোটাররা।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিএনপির দুর্গাপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টারকে ঘিরে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছেন।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বলছেন, দলের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং মাঠপর্যায়ে সাংগঠনিক তৎপরতার কারণে তিনি সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আলোচনায় রয়েছেন। জামাল উদ্দিন মাস্টার এর আগে ২০১৫ ও ২০২২ সালে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচনে অংশ নেন।
স্থানীয় নাগরিক ও রাজনৈতিক কর্মীদের মতে, অতীত নির্বাচনের অভিজ্ঞতা তাকে মাঠপর্যায়ে শক্তিশালী রাজনৈতিক অবস্থান গড়ে তুলতে সহায়তা করেছে। এছাড়া রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততা দেখা গেছে। শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে সহযোগিতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো মানবিক কর্মকাণ্ড তিনি নিয়মিতভাবে করে আসছেন।
বিএনপির রাজনীতিতে তিনি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের আস্থাভাজন হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক জীবনে অসংখ্য মামলায় দীর্ঘ সময় তিনি নির্যাতন ভোগ করেছেন। কারাগারে দিনের পর দিন কেটেছে তার। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে তার বিরুদ্ধে একের পর এক মামলা করে তাকে দমিয়ে দিয়ে স্থানীয় বিএনপির রাজনীতি নিশ্চিহ্ন করে দেয়ার চেষ্টা করা হয়েছে। ফ্যাসিবাদবিরোধী জুলাই আন্দোলনের সময় তাকে গ্রেপ্তারের ঘটনাও স্থানীয় রাজনীতিতে তুমুল আলোচনার জন্ম দেয়।
স্থানীয় সূত্র জানায়, জামাল উদ্দিন মাস্টারের পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যও স্থানীয় রাজনীতিতে আলোচিত। তার বাবা আলহাজ্ব ইমাম হাসান আবুচান চন্ডিগড় ইউনিয়ন পরিষদের চারবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির ১ নম্বর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
দুর্গাপুরের স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, এমন একজনকে তারা আগামীর মেয়র হিসেবে দেখতে চান, যিনি সড়ক, ড্রেনেজ, পরিচ্ছন্ন পৌর ব্যবস্থাপনা, আলোকিত নগর এবং স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন। তাদের মতে, কর্মনিষ্ঠা, সততা, জবাবদিহিতা এবং উন্নয়নের সুষ্ঠু পরিকল্পনাই হবে ভোটের প্রধান বিবেচ্য বিষয়।
দুর্গাপুর পৌরসভার নাগরিকদের চাওয়া, বিদ্যমান সকল অচলায়তন ভেঙে একটি নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তুলতে হবে। এক্ষেত্রে ভোটের লড়াইয়ে সর্বাধিক যোগ্য ব্যক্তিই মেয়র হবেন, এমনটাই তাদের প্রত্যাশা।
Tags:
দুর্গাপুর পৌর নির্বাচন
জামাল উদ্দিন মাস্টার
সম্ভাব্য প্রার্থী
পৌর নির্বাচন
নির্বাচনী আলোচনা
রাজনীতি
স্থানীয় নির্বাচন
প্রার্থী তালিকা
খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোঃ আলী আসগর লবী ও তাঁর সহধর্মিনীর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (২৯ আগস্ট) আছরবাদ শ...
আগস্ট ২৯, ২০২৬
মহিলা পার্টির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নুন্নাহার আপুর শুভ জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন উদযাপন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (...
আগস্ট ২৪, ২০২৬

