সারা দেশ

যমুনা নদীতে মৎস্য বিভাগের ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

এস,কে শিপন
এস,কে শিপন গোপালপুর, প্রতিনিধি
জুলাই ১৬, ২০২৬
যমুনা নদীতে মৎস্য বিভাগের ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস
যমুনা নদীতে মৎস্য বিভাগের ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস
যমুনা নদীতে মৎস্য বিভাগের ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস ​ স্টাফ রিপোর্টার: এস কে শিপন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ও পিংনা ইউনিয়ন সংলগ্ন যমুনা নদীতে মৎস্য বিভাগের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ও ক্ষতিকর জাল জব্দ করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত এসব নিষিদ্ধ জাল প্রকাশ্য দিবালোকে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। দুপুরে এই ঝটিকা অভিযানটি পরিচালিত হয়। ​স্থানীয় ও মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার আওনা ও পিংনা ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীতে একদল অসাধু জেলে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ক্ষতিকর কারেন্ট ও বেহুন্দি জাল ব্যবহার করে পোনামাছসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ ধরছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে মৎস্য বিভাগ যমুনা নদীর সংশ্লিষ্ট পয়েন্টগুলোতে এই আকস্মিক অভিযান চালায়। ​অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধি রক্ষা এবং পোনামাছ নিধন রোধে এ ধরনের ক্ষতিকর জালের ব্যবহার বন্ধ করা অত্যন্ত জরুরি। যমুনা নদীর মৎস্য সম্পদ রক্ষায় অসাধু চক্রের বিরুদ্ধে এই ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। ​অভিযান শেষে নদী থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট ও বেহুন্দি জাল নদীর তীরবর্তী এলাকায় নিয়ে আসা হয়। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উপস্থিতিতে জব্দকৃত সমস্ত জাল আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়। মৎস্য বিভাগের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
Tags: যমুনা নদী মৎস্য বিভাগ ঝটিকা অভিযান অবৈধ জাল জাল জব্দ জাল পোড়ানো ধ্বংস মৎস্য সম্পদ

সারা দেশ

কেন্দুয়ায় বাক্‌প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক কেন্দুয়ায় বাক্‌প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের দামিনা (রামপুর) গ্রামে এক বাক্‌প্রতিবন্ধী ৩০ বছর বয়সী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামল...

আগস্ট ৩০, ২০২৬
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টুর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টুর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি চিন্ময় বড়ুয়া রিন্টুর সঙ্গে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগো...

আগস্ট ২৯, ২০২৬

0 মন্তব্য