রাজনীতি

ভোট ডাকাতি রোধে সাহসী পদক্ষেপের আহ্বান, নতুন বাংলাদেশ গড়ার সুযোগ আসন্ন নির্বাচন: টাঙ্গাইলে এটিএম আজহারুল ইসলাম

নাদিম তালুকদার
নাদিম তালুকদার স্টাফ রিপোর্টার ( মুক্তধ্বনি )
জানুয়ারী ৩, ২০২৬
ভোট ডাকাতি রোধে সাহসী পদক্ষেপের আহ্বান, নতুন বাংলাদেশ গড়ার সুযোগ আসন্ন নির্বাচন: টাঙ্গাইলে এটিএম আজহারুল ইসলাম
ভোট ডাকাতি রোধে সাহসী পদক্ষেপের আহ্বান, নতুন বাংলাদেশ গড়ার সুযোগ আসন্ন নির্বাচন: টাঙ্গাইলে এটিএম আজহারুল ইসলাম
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন যেন কোনোভাবেই ভোট ডাকাতির মাধ্যমে প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য এখনই সাহসী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি বলেন, আগামী নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, বরং একটি নতুন বাংলাদেশ গঠনের ঐতিহাসিক সুযোগ। তাই ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুক্রবার (২ জানুয়ারি) টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকায় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এটিএম আজহারুল ইসলাম বলেন, ক্ষণস্থায়ী এই জীবনে সৎ কাজ ও নৈতিকতার কোনো বিকল্প নেই। অনেকেই দুনিয়ার ক্ষণিকের স্বার্থ ও জড়বাদী আদর্শ বাস্তবায়নের জন্য জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। কিন্তু জামায়াতে ইসলামী দুনিয়া ও আখিরাত—উভয় জগতেই সফলতা অর্জনের লক্ষ্য নিয়ে সংগ্রাম করছে। তিনি বলেন, আদর্শিক রাজনীতিতে টিকে থাকতে হলে আরও সাহসিকতা, ত্যাগ ও ধারাবাহিক প্রচেষ্টা প্রয়োজন। তিনি আরও বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে অন্যায়, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে পরিবর্তন চায়। আগামী নির্বাচন সেই পরিবর্তনের পথে গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে। এজন্য দায়িত্বশীলদের জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বাড়ানোর পাশাপাশি সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হওয়ার আহ্বান জানান তিনি। মতবিনিময় সভায় জেলা আমির ও টাঙ্গাইল সদর আসনের মনোনীত প্রার্থী আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির খন্দকার আব্দুর রাজ্জাক, জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল, সাংগঠনিক সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ড. আতাউর রহমান, মাওলানা বুরহানুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম এবং শহর আমির অধ্যাপক মিজানুর রহমান চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

রাজনীতি

খুলনার প্রখ্যাত জননেতা অ্যাডভোকেট মঞ্জুরুল ইমামের ২৩তম শাহাদাতবার্ষিকী আজ খুলনার প্রখ্যাত জননেতা অ্যাডভোকেট মঞ্জুরুল ইমামের ২৩তম শাহাদাতবার্ষিকী আজ

খুলনার রাজনীতি ও গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনের অন্যতম পরিচিত মুখ, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও খুলনা মহানগর আওয়ামী লীগে...

আগস্ট ২৬, ২০২৬
সুস্থ হয়ে প্রথম অফিস করলেন অ্যাডভোকেট মোল্লা মশিউর রহমান নান্নু সুস্থ হয়ে প্রথম অফিস করলেন অ্যাডভোকেট মোল্লা মশিউর রহমান নান্নু

খুলনা জেলা আইনজীবী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির ২৩ নম্বর ওয়ার্ডের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মশিউর রহমান নান্নু অসুস্...

আগস্ট ২৪, ২০২৬

0 মন্তব্য