শিক্ষাঙ্গন

টাঙ্গাইলে ‘Sweet Festival 2026’-এর উদ্বোধন

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
সেপ্টেম্বর ৫, ২০২৬
টাঙ্গাইলে ‘Sweet Festival 2026’-এর উদ্বোধন
টাঙ্গাইলে ‘Sweet Festival 2026’-এর উদ্বোধন
টাঙ্গাইলে ‘Sweet Festival 2026’-এর উদ্বোধন শতবর্ষের মিষ্টি শিল্পের ঐতিহ্য বিশ্বমঞ্চে তুলে ধরার উদ্যোগ টাঙ্গাইলের শতবর্ষের ঐতিহ্যবাহী মিষ্টি শিল্পকে দেশ-বিদেশে তুলে ধরা তরুণ উদ্যোক্তা তৈরি এবং জিআই পণ্যের প্রসারের মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে ‘Sweet Festival 2026 শুক্রবার (৪ সেপ্টেম্বর) উৎসবটির শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।উৎসবে টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার ঐতিহ্যবাহী মিষ্টির কারিগর ও উদ্যোক্তারা অংশগ্রহণ করছেন। তাঁরা তাঁদের শতবর্ষের মিষ্টি শিল্পের বৈচিত্র্যময় সম্ভার নিয়ে উৎসবে অংশ নিয়েছেন। এর মধ্য দিয়ে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মিষ্টির স্বাদ বৈচিত্র্য ও কারিগরি ঐতিহ্য দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।উৎসবে মিষ্টির পাশাপাশি রয়েছে দেলদুয়ার উপজেলার পাথরাইলের তাঁতিদের তৈরি ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ির বিশেষ আয়োজন। ফলে স্থানীয় ঐতিহ্য সংস্কৃতি ও উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনের মাধ্যমে উৎসবটি ভিন্নমাত্রা পেয়েছে। আয়োজকরা জানান স্থানীয় ঐতিহ্যবাহী পণ্যকে ব্র্যান্ডিং ও বাজার সম্প্রসারণের মাধ্যমে নতুন প্রজন্মের উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।Sweet Festival 2026’ আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
Tags: টাঙ্গাইলে -এর উদ্বোধন শতবর্ষের মিষ্টি শিল্পের ঐতিহ্য বিশ্বমঞ্চে

শিক্ষাঙ্গন

টাঙ্গাইলে ‘Sweet Festival 2026’-এর উদ্বোধন টাঙ্গাইলে ‘Sweet Festival 2026’-এর উদ্বোধন

টাঙ্গাইলে ‘Sweet Festival 2026’-এর উদ্বোধন শতবর্ষের মিষ্টি শিল্পের ঐতিহ্য বিশ্বমঞ্চে তুলে ধরার উদ্যোগ টাঙ্গাইলের শতবর্ষের ঐতিহ্যবাহী মিষ্টি...

সেপ্টেম্বর ৫, ২০২৬
গোপালপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গোপালপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

গোপালপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা টাঙ্গাইলের গোপালপুরে সুখী পল্লীমার উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃ...

আগস্ট ২৯, ২০২৬

0 মন্তব্য