সারা দেশ

শার্শায় মধ্যরাতে মহাসড়কের পাশে পুলিশের অভিযান, ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মোঃ মিলন
মোঃ মিলন উপজেলা প্রতিনিধি,শার্শা
সেপ্টেম্বর ৪, ২০২৬
শার্শায় মধ্যরাতে মহাসড়কের পাশে পুলিশের অভিযান, ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
শার্শায় মধ্যরাতে মহাসড়কের পাশে পুলিশের অভিযান, ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
শার্শায় মধ্যরাতে মহাসড়কের পাশে পুলিশের অভিযান, ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার | ৪ সেপ্টেম্বর ২০২৬ যশোরের শার্শায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আলমগীর হোসেন আলম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই (নিঃ) শেখ আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে শার্শা গ্রামস্থ মিনি স্টেডিয়ামের সামনে বেনাপোল-যশোর মহাসড়কের পাশে অভিযান চালান। এ সময় আলমগীর হোসেন আলমকে আটক করে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার আলমগীর হোসেন আলম বেনাপোল পোর্ট থানাধীন দিঘীরপাড় এলাকার শাহজালাল তেল পাম্পের সামনে এলাকার বাসিন্দা। তার পিতা মৃত আব্দুল খায়ের। পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেপ্তার আসামির বিরুদ্ধে শার্শা থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। শার্শা থানার ওসি শামিনুল হক বলেন “শার্শা উপজেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলছে। মাদক বহন, বিক্রি কিংবা মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান আরও জোরদার করা হবে।” তিনি মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকেও তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
Tags: শার্শায় মধ্যরাতে মহাসড়কের পাশে পুলিশের অভিযান পিস

সারা দেশ

ডিসি হিলে ক্ষতিকর বৃক্ষ অপসারণের দাবিতে পথসভা ডিসি হিলে ক্ষতিকর বৃক্ষ অপসারণের দাবিতে পথসভা

চট্টগ্রাম নগরীর ডিসি হিল (নজরুল স্কোয়ার) প্রাঙ্গণ থেকে পরিবেশের জন্য ক্ষতিকর ও ঝুঁকিপূর্ণ বৃক্ষ বিশেষজ্ঞদের মাধ্যমে চিহ্নিত করে স্বমূলে অপসা...

সেপ্টেম্বর ৪, ২০২৬
মোটরসাইকেলের কাগজপত্র সঠিক থাকায় দুই মামলা প্রত্যাহারে সম্মতি, প্রশংসিত ট্রাফিক পুলিশের মানবিক উদ্যোগ মোটরসাইকেলের কাগজপত্র সঠিক থাকায় দুই মামলা প্রত্যাহারে সম্মতি, প্রশংসিত ট্রাফিক পুলিশের মানবিক উদ্যোগ

জনগণের অভিযোগ ও বক্তব্যকে গুরুত্ব দিয়ে মোটরসাইকেলের কাগজপত্র যাচাইয়ের পর দুটি মামলা প্রত্যাহারে সম্মতি দেওয়ায় খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রা...

সেপ্টেম্বর ৪, ২০২৬

0 মন্তব্য