বোয়ালখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা, দাবায় প্রথম স্থান করেন স্বপ্নীল
চট্টগ্রামের বোয়ালখালীতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) উপজেলার কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, বোয়ালখালীর আয়োজনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক। এতে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-প্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফুটবল, সাঁতার, দাবাসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
দাবা প্রতিযোগিতায় গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র স্বপ্নীল স্বপ্ন প্রথম স্থান অর্জন করে। পরে প্রতিটি ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
স্বপ্নীল স্বপ্ন গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রলয় চৌধুরী মুক্তির পুত্র। তার এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Tags:
বোয়ালখালীতে
৫৩তম
গ্রীষ্মকালীন
জাতীয়
ক্রীড়া
প্রতিযোগিতা
দাবায়
টাঙ্গাইলে ‘Sweet Festival 2026’-এর উদ্বোধন শতবর্ষের মিষ্টি শিল্পের ঐতিহ্য বিশ্বমঞ্চে তুলে ধরার উদ্যোগ টাঙ্গাইলের শতবর্ষের ঐতিহ্যবাহী মিষ্টি...
সেপ্টেম্বর ৫, ২০২৬
গোপালপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা টাঙ্গাইলের গোপালপুরে সুখী পল্লীমার উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃ...
আগস্ট ২৯, ২০২৬

