প্যানাসাইনবোর্ড ও ভদ্র মুখোশধারীতে দখলে পথচারীর চলাচল, নেই কার্যকর নজরদারি
খুলনা নগরীর অন্যতম ব্যস্ত সড়ক ডাকবাংলা সংযোগ থেকে সাহেবের কবরখানা (সিমেট্রি) রোড। প্রতিদিন হাজারো মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে। অথচ দীর্ঘদিন ধরে সড়কের ফুটপাত ও চলাচলের জায়গা দখল করে বসেছে বিভিন্ন প্যানাসাইনবোর্ড ব্যবসায়ীদের স্থাপনা ও প্রচারসামগ্রী।
ফলে পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। অনেক সময় ফুটপাত ছেড়ে মূল সড়কের ওপর দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। এতে একদিকে যেমন যানজটের সৃষ্টি হচ্ছে, অন্যদিকে পথচারীদের দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ, নগরীর ব্যস্ততম এই এলাকায় ফুটপাত দখল ও অবৈধভাবে প্রচারসামগ্রী স্থাপনের বিষয়টি নতুন নয়। দিনের পর দিন একই চিত্র দেখা গেলেও কার্যকরভাবে দখলমুক্ত করার উদ্যোগ চোখে পড়ছে না। কোথাও কোথাও ফুটপাত থাকার কথা থাকলেও বাস্তবে তা ব্যবসায়িক কাজে ব্যবহৃত হচ্ছে।
নগরবাসীর প্রশ্ন—ফুটপাত কার জন্য? পথচারীদের জন্য, নাকি ব্যবসায়িক দখলের জন্য?
শিল্পনগরী খুলনার গুরুত্বপূর্ণ সড়কগুলোর এমন অব্যবস্থাপনা নগরবাসীর মধ্যে ক্ষোভ তৈরি করছে। তাদের দাবি, ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি অনুমোদনহীন প্যানাসাইনবোর্ড ও স্থাপনাগুলোর বিষয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা প্রয়োজন। একই সঙ্গে দায়িত্বশীল সংস্থাগুলোর নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
নগরবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে ডাকবাংলা–সাহেবের কবরখানা সড়কের ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত করবে। অন্যথায় ব্যস্ত এই সড়কে দখলদারির কারণে যানজট ও জনদুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
শিল্পনগরী খুলনা কি তবে ফুটপাত দখলকারীদের জন্য উন্মুক্ত, আর পথচারীদের জন্য সংকুচিত?—এ প্রশ্নের উত্তর এখন নগর কর্তৃপক্ষের কাছেই।
Tags:
প্যানাসাইনবোর্ড
ভদ্র
মুখোশধারীতে
দখলে
পথচারীর
চলাচল
নেই
খুলনা নগরীর অন্যতম ব্যস্ত সড়ক ডাকবাংলা সংযোগ থেকে সাহেবের কবরখানা (সিমেট্রি) রোড। প্রতিদিন হাজারো মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে গু...
সেপ্টেম্বর ৪, ২০২৬
খুলনা নগরীর শেখপাড়া এলাকার ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডে ফুটপাত ও সড়কের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগ দীর্ঘদিনের। স্থানীয়দের অভিযোগ, বছরের প...
সেপ্টেম্বর ২, ২০২৬

