টাঙ্গাইলে র্যাবের পৃথক তিন অভিযানে ৪ মাদক কারবারি ও ডাকাতির সক্রিয় সদস্য গ্রেফতার
টাঙ্গাইলে র্যাবের পৃথক তিন অভিযানে ৪ মাদক কারবারি ও ডাকাতির সক্রিয় সদস্য গ্রেফতার
উদ্ধার ১২৩ বোতল ফেন্সিডিল ও ১০৪ গ্রাম হেরোইন।
সিপিসি-৩ র্যাব-১৪, টাঙ্গাইল কর্তৃক পরিচালিত পৃথক তিনটি সফল অভিযানে চারজন মাদক কারবারি ও আন্তঃজেলা ডাকাত চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য—১২৩ বোতল ফেন্সিডিল ও ১০৪ গ্রাম হেরোইন।প্রথম অভিযান: ডাকাতি ও নারী নির্যাতন মামলার আসামি গ্রেফতার গত ২০ মে ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে যাত্রিবেশে রংপুরগামী একটি লোকাল বাসে উঠে যাত্রীদের স্বর্ণালংকার নগদ অর্থ ও মোবাইল ফোন ডাকাতি এবং নারী যাত্রীদের যৌন হয়রানির অভিযোগে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা রুজু হয় (মামলা নং-৩১, তারিখ-২১ মে ২০২৫)।
মামলাটি তদন্তকালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিপিসি-৩, র্যাব-১৪ টাঙ্গাইল গত ৬ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৬টা ১০ মিনিটে সিরাজগঞ্জ জেলার কামাখন্দ থানাধীন ভদ্রঘাট এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য মোঃ রাসেল (২৮), জেলা-সিরাজগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হয়।দ্বিতীয় অভিযান এলেঙ্গায় চেকপোস্টে ফেন্সিডিলসহ তিন মাদক কারবারি আটক
গোপন সংবাদের ভিত্তিতে ৭ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে টাঙ্গাইল জেলার কালিহাতি থানাধীনএলেঙ্গা-টু-ময়মনসিংহগামী সড়কের সিএনজি স্ট্যান্ড এলাকায় পাকা রাস্তার ওপর চেকপোস্ট স্থাপন করে একটি মিনি পিকআপ গাড়ি তল্লাশি করা হয়।
এ সময় মাদক কারবারি—
১। মোঃ আলমগীর হোসেন (৩৫), জেলা-বগুড়া
২। মোঃ ফিরোজ হোসেন (২৭), জেলা-লালমনিরহাট
৩। মোঃ আলম মিয়া (৪৬), জেলা-বগুড়া
—কে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ফেন্সিডিল বহনের কথা স্বীকার করলে তাদের দেখানো মতে বিশেষ কায়দায় সংরক্ষিত ১২৩ বোতল অবৈধ ফেন্সিডিল ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬৯ হাজার টাকা।
তৃতীয় অভিযান,যাত্রীবাহী বাসে হেরোইন উদ্ধারএকই দিনে ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন চন্দ্রা-টু-টাঙ্গাইলগামী সড়কের শিকদার স্পেশালাইজড হাসপাতালের সামনে চেকপোস্ট স্থাপন করে রহনপুর ট্রাভেলস নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
এ সময় মাদক কারবারি মোঃ লাল মোহাম্মদ তরেক (৩০), জেলা-চাঁপাইনবাবগঞ্জকে আটক করা হয়। তার হেফাজত থেকে বিশেষ কায়দায় সংরক্ষিত ১০৪ গ্রাম অবৈধ হেরোইন ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৪০ হাজার টাকা।আইনানুগ ব্যবস্থাগ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা সদর থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি, মামলার এজাহারনামীয় আসামি, পেশাদার চোর ও মাদক মামলার এক আসামিসহ মোট চা...
আগস্ট ২৩, ২০২৬
নেত্রকোনার মোহনগঞ্জে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অভিযোগে তিন যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার...
আগস্ট ২২, ২০২৬

