আইন-অপরাধ

টাঙ্গাইলে র‍্যাবের পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ২

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
মে ২৫, ২০২৬
টাঙ্গাইলে র‍্যাবের পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ২
টাঙ্গাইলে র‍্যাবের পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ২ মাদকবিরোধী অভিযানে টাঙ্গাইলে পৃথক দুই অভিযানে ১০০ বোতল এস্কাফ সিরাপ ও ১ হাজার ৯৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ এর সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প।র‍্যাব জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও এর ভয়াবহতা রোধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৪ মে সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অভিযান চালায় র‍্যাব। এ সময়“শাহ ফতেহ আলী”নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পাবনা জেলার মো. মোশারফ হোসেন (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।পরে তার হেফাজতে থাকা ব্যাগ তল্লাশি করে ১০০ বোতল অবৈধ এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে নগদ অর্থ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।অপরদিকে একই দিন বিকেলে মির্জাপুর উপজেলার গোড়াই বাসস্ট্যান্ড এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে র‍্যাব। এ্যাপোলো এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সুনামগঞ্জ জেলার সুমন মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।র‍্যাব জানায় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি শরীরে বিশেষ কৌশলে ইয়াবা বহনের বিষয়টি স্বীকার করেন। পরে তার কাছ থেকে ১ হাজার ৯৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় নগদ অর্থ ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‍্যাব।
Tags: টাঙ্গাইলে র‍্যাবের পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ইয়াবাসহ আটক

আইন-অপরাধ

খুলনা সদর থানায় পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪, ইয়াবা উদ্ধার খুলনা সদর থানায় পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪, ইয়াবা উদ্ধার

খুলনা সদর থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি, মামলার এজাহারনামীয় আসামি, পেশাদার চোর ও মাদক মামলার এক আসামিসহ মোট চা...

আগস্ট ২৩, ২০২৬
মোহনগঞ্জে মাদক সেবনের অভিযোগে ৩ যুবকের কারাদণ্ড মোহনগঞ্জে মাদক সেবনের অভিযোগে ৩ যুবকের কারাদণ্ড

নেত্রকোনার মোহনগঞ্জে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অভিযোগে তিন যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার...

আগস্ট ২২, ২০২৬

0 মন্তব্য