সারা দেশ

টাঙ্গাইলে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আগমনের প্রস্তুতি তদারকি

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
এপ্রিল ১৩, ২০২৬
টাঙ্গাইলে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আগমনের প্রস্তুতি তদারকি
টাঙ্গাইলে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আগমনের প্রস্তুতি তদারকি ১৩ এপ্রিল ২০২৬ ইং তারিখে আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী শেখ তারেক রহমানের টাঙ্গাইল আগমনের আগে শহীদ মারুফ স্টেডিয়ামে সর্বশেষ প্রস্তুতি পর্যবেক্ষণ করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান ও ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।প্রস্তুতি তদারকির সময় উভয় মন্ত্রী স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা সজ্জা আসন বিন্যাস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি সরেজমিন পর্যবেক্ষণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন স্টেডিয়ামের উচ্চপদস্থ কর্মকর্তা এবং প্রশাসনিক কর্মকর্তারা।মন্ত্রীরা স্টেডিয়ামের বিভিন্ন প্রবেশদ্বার মিডিয়া সেন্টার এবং দর্শকসজ্জা এলাকায় যাচাই-বাছাই করেন যাতে আগামীকাল অনুষ্ঠানটি সম্পূর্ণ সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হয়।এ সময় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরাপত্তা জোরদার সেবা কার্যক্রম নিশ্চিত এবং দর্শকদের চলাচল সহজ করার নির্দেশনা প্রদান করেন। এছাড়াও স্টেডিয়ামে জনসাধারণের সুবিধার জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা স্বাস্থ্যসেবা ও জরুরি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন প্রধানমন্ত্রীর আগমনের প্রস্তুতি সম্পূর্ণ এবং আমরা চাই প্রতিটি নাগরিক নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে অনুষ্ঠানটি উপভোগ করতে পারেন।ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রতিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা নিশ্চিত করছি যে প্রযুক্তি এবং যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে প্রতিটি প্রান্তে নিরাপত্তা ও সেবা নিশ্চিত থাকবে।পরিকল্পিত এই প্রস্তুতির মাধ্যমে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়াম আগামীকাল প্রধানমন্ত্রী শেখ তারেক রহমানের আগমন উপলক্ষে পরিপূর্ণভাবে সজ্জিত ও প্রস্তুত থাকবে।
Tags: টাঙ্গাইলে প্রধানমন্ত্রী শেখ তারেক রহমানের আগমনের প্রস্তুতি তদারকি

সারা দেশ

কেন্দুয়ায় বাক্‌প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক কেন্দুয়ায় বাক্‌প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের দামিনা (রামপুর) গ্রামে এক বাক্‌প্রতিবন্ধী ৩০ বছর বয়সী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামল...

আগস্ট ৩০, ২০২৬
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টুর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টুর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি চিন্ময় বড়ুয়া রিন্টুর সঙ্গে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগো...

আগস্ট ২৯, ২০২৬

0 মন্তব্য