রাজনীতি

টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো সুলতান সালাউদ্দিন টুকু-কৃষক সমাবেশ ও কৃষি মাঠ সেবা কর্মসূচি

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
অক্টোবর ২৬, ২০২৫
টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো সুলতান সালাউদ্দিন টুকু-কৃষক সমাবেশ ও কৃষি মাঠ সেবা কর্মসূচি
টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ার গড়াশিন এলাকার জাহানারা বেগম স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। কৃষক সমাবেশ ও কৃষি মাঠ সেবা কর্মসূচি। শনিবার (২৫ অক্টোবর)বিকালে টাঙ্গাইলের কৃষিবিদ বৃন্দের ব্যানারে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ এস. এম. খালিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি হিসেবে করটিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষকবৃন্দ অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানটিতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম। সমাবেশে বক্তারা বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হলে সার, বীজ ও কীটনাশকের সহজলভ্যতা বাড়াতে হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার প্রসার ঘটাতে হবে। অনুষ্ঠানের শেষে কৃষকদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা এবং উন্নত জাতের বীজ ও ঔষুধ বিতরণ করা হয়। দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির ভিত্তি কৃষির ওপর নির্ভরশীল। তাই কৃষকদের প্রতি সম্মান ও প্রণোদনা বৃদ্ধি করা সময়ের দাবি এবং তাদের সর্ব্বোচ সুযোগ সুবিধা দিবে তার সাথে সহজ লভ্য হবে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি।

রাজনীতি

খুলনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খুলনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলব...

সেপ্টেম্বর ১, ২০২৬
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী ওলামা সংগঠন ‘ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স’-এর কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন ধুনটের হানজালা আল আজাদী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী ওলামা সংগঠন ‘ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স’-এর কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন ধুনটের হানজালা আল আজাদী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ওলামা বিষয়ক সহযোগী সংগঠন ‘ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স’-এর নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছ...

আগস্ট ৩১, ২০২৬

0 মন্তব্য