আইন-অপরাধ

টাঙ্গাইলে জেলা পুলিশের টানা অভিযানে গ্রেপ্তার ৪৪

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
জানুয়ারী ৬, ২০২৬
টাঙ্গাইলে জেলা পুলিশের টানা অভিযানে গ্রেপ্তার ৪৪

টাঙ্গাইলে জেলা পুলিশের টানা অভিযানে গ্রেপ্তার ৪৪ মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ ও পরোয়ানাভুক্ত মামলায় ব্যাপক ধরপাকড় ৬ জানুয়ারি ২০২৬ ইং টাঙ্গাইল জেলায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের নিয়মিত অভিযানে টাঙ্গাইল জেলার সকল উপজেলার চিহ্নিত মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ মাদক ব্যবসায়ী পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় মোট ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সম্মানিত পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়ের কঠোর নির্দেশনায় জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের সমন্বয়ে মাঠ পর্যায়ে জোরদার অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা হয়েছে অসংখ্য মাদকদ্রব্য এবং সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত নানান সরঞ্জাম এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালিয়ে এই বিপুল সংখ্যক আসামিকে গ্রেপ্তার করা হয়। এই বিশেষ অভিযানে প্রিভেন্টিভ মামলা, নিয়মিত মামলা আদালতের পরোয়ানাভুক্ত মামলা এবং মাদক সংশ্লিষ্ট মামলার আসামিরা রয়েছে। জেলা পুলিশের এ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো অপরাধীদের আইনের আওতায় এনে জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে রাখা। পুলিশের বিশেষ টিমের অভিযানে টাঙ্গাইলের সকল উপজেলায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক মাদক এবং আসন্ন প্রয়োগ ১০ নির্বাচনকে সামনে রেখে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য সন্ত্রাসমূলক বিভিন্ন কর্মকান্ড সৃষ্টি করার লক্ষ্যে পুলিশের নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা পুলিশ সুপারের নির্দেশে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ ০১ (এক) কেজি গাঁজা উদ্ধার করে এবং এ ঘটনায় ০১ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, টাঙ্গাইলকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক, সন্ত্রাস ও অপরাধের সঙ্গে জড়িত কাউকেই কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। পুলিশ প্রশাসন অপরাধ দমনে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেছে এবং অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত নিকটস্থ থানা অথবা জেলা পুলিশকে জানাতে অনুরোধ করেছে।

আইন-অপরাধ

খুলনা সদর থানায় পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪, ইয়াবা উদ্ধার খুলনা সদর থানায় পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪, ইয়াবা উদ্ধার

খুলনা সদর থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি, মামলার এজাহারনামীয় আসামি, পেশাদার চোর ও মাদক মামলার এক আসামিসহ মোট চা...

আগস্ট ২৩, ২০২৬
মোহনগঞ্জে মাদক সেবনের অভিযোগে ৩ যুবকের কারাদণ্ড মোহনগঞ্জে মাদক সেবনের অভিযোগে ৩ যুবকের কারাদণ্ড

নেত্রকোনার মোহনগঞ্জে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অভিযোগে তিন যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার...

আগস্ট ২২, ২০২৬

0 মন্তব্য