টাঙ্গাইলে ১ সেপ্টেম্বর দিনব্যাপী ‘জব ফেয়ার’থাকছে চাকরির নানা সুযোগ
টাঙ্গাইলে ১ সেপ্টেম্বর দিনব্যাপী ‘জব ফেয়ার’থাকছে চাকরির নানা সুযোগ
মধুপুর ও ধনবাড়ীসহ টাঙ্গাইল জেলার চাকরিপ্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন ‘জনসেবা চত্বরে’ দিনব্যাপী ‘জব ফেয়ার’ (Job Fair) অনুষ্ঠিত হবে।সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলবে এ জব ফেয়ার। এতে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন এলাকার বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাবেন চাকরিপ্রার্থীরা।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এসএসসি থেকে মাস্টার্স পাস পর্যন্ত বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা এ জব ফেয়ারে অংশ নিতে পারবেন। এমনকি সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা শেষ হয়ে গেলেও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগের জন্য আবেদন করা যাবে।জব ফেয়ারে অংশ নিতে চাকরিপ্রার্থীদের পূর্ণাঙ্গ বায়োডাটা বা সিভি (CV), পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্মনিবন্ধন সনদ এবং সব শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও ফটোকপি সঙ্গে আনতে হবে।জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন জনসেবা চত্বরের প্রবেশপথে চাকরিপ্রার্থীদের জন্য বিনামূল্যে রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকবে। তবে এ জব ফেয়ারে অংশগ্রহণের জন্য প্রার্থীকে অবশ্যই টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ শেষে সেদিনই ফলাফল প্রকাশের ব্যবস্থা রাখা হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হবে। কোনো প্রকার তদবির করলে তা প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য করা হবে।জেলা প্রশাসনের এ উদ্যোগকে চাকরিপ্রার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মধুপুর ধনবাড়ীসহ টাঙ্গাইল জেলার চাকরিপ্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে নির্ধারিত সময়ে জব ফেয়ারে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
Tags:
টাঙ্গাইলে
সেপ্টেম্বর
দিনব্যাপী
জব
ফেয়ারথাকছে
চাকরির
নানা
সুযোগ
টাঙ্গাইলে ১ সেপ্টেম্বর দিনব্যাপী ‘জব ফেয়ার’থাকছে চাকরির নানা সুযোগ মধুপুর ও ধনবাড়ীসহ টাঙ্গাইল জেলার চাকরিপ্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ তৈরি...
আগস্ট ২৯, ২০২৬
সরকারি কর্মচারী হাসপাতালে ৩৩ পদে নিয়োগ,আবেদন শুরু ১৮ জুন ১৬ জুন ২০২৬: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতালে বিভিন্ন শূন্য পদ...
জুন ১৬, ২০২৬

