চাকরি

সহকারী পুলিশ সুপার রাকিবুর রহমানের বদলিজনিত বিদায় সংবর্ধনা

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
আগস্ট ২৭, ২০২৬
সহকারী পুলিশ সুপার রাকিবুর রহমানের বদলিজনিত বিদায় সংবর্ধনা
সহকারী পুলিশ সুপার রাকিবুর রহমানের বদলিজনিত বিদায় সংবর্ধনা
সহকারী পুলিশ সুপার রাকিবুর রহমানের বদলিজনিত বিদায় সংবর্ধনা ময়মনসিংহ জেলার সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) জনাব মোঃ রাকিবুর রহমানের বদলিজনিত প্রস্থান উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ (মঙ্গলবার) ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনাড়ম্বর ও আন্তরিক পরিবেশে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ কামরুল হাসান।অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বিদায়ী অতিথির উদ্দেশে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে তাঁর পারিবারিক জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল ও সমৃদ্ধি কামনা করেন।অনুষ্ঠানের একপর্যায়ে ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে সহকারী পুলিশ সুপার মোঃ রাকিবুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।ময়মনসিংহ জেলা পুলিশ তাঁর কর্মনিষ্ঠা, মেধা ও পেশাদারিত্বের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছে।
Tags: সহকারী পুলিশ সুপার রাকিবুর রহমানের বদলিজনিত বিদায় সংবর্ধনা

চাকরি

সহকারী পুলিশ সুপার রাকিবুর রহমানের বদলিজনিত বিদায় সংবর্ধনা সহকারী পুলিশ সুপার রাকিবুর রহমানের বদলিজনিত বিদায় সংবর্ধনা

সহকারী পুলিশ সুপার রাকিবুর রহমানের বদলিজনিত বিদায় সংবর্ধনা ময়মনসিংহ জেলার সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) জনাব মোঃ রাকিবুর রহমানের বদলিজ...

আগস্ট ২৭, ২০২৬
৪১ পদে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (PGCB) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। ৪১ পদে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (PGCB) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে।

৪১ পদে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (PGCB) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিএলসি (Power Grid Company...

জুন ১৩, ২০২৬

0 মন্তব্য