টাঙ্গাইল( সদর-০৫) আসনে জামায়াত নেতা আহসান হাবীব মাসুদ এর নির্বাচনী সমাবেশে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল সদর-৫ আসনে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা আহসান হাবীব মাসুদ। তিনি ইতোমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, মোটরসাইকেল শোডাউন ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছেন।
স্থানীয় সূত্র বলছে, আহসান হাবীব মাসুদ দীর্ঘদিন ধরে টাঙ্গাইল সদর ও আশপাশের এলাকায় সংগঠনকে গতিশীল রাখতে কাজ করছেন। তার নেতৃত্বে অনুষ্ঠিত গণসংযোগ কর্মসূচি ও মানবিক কার্যক্রমে সাধারণ মানুষ ও জামায়াত সমর্থিত নেতাকর্মীদের মাঝে অন্যরকম আমেজ লক্ষ্যণীয়।
অন্যদিকে, এই আসনে বিএনপি ও অন্যান্য দলের প্রার্থীরাও মাঠে সক্রিয়। ফলে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে বহুপ্রার্থীপূর্ণ ও প্রতীকভিত্তিক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আহসান হাবীব মাসুদের পক্ষে একটি দৃশ্যমান সংগঠনিক শক্তি গড়ে উঠলেও চূড়ান্ত সাফল্য নির্ভর করবে নির্বাচনী পরিস্থিতি, জোটসমন্বয় ও ভোটারদের মনোভাবের উপর।
জামায়াতপন্থি নেতারা জানিয়েছেন, তাঁরা “ন্যায়ভিত্তিক পরিবর্তন ও সুশাসন প্রতিষ্ঠা লক্ষ্যে মাঠে নামবেন।
সাধারণ ভোটারদের মধ্যে আহসান হাবীব মাসুদকে নিয়ে নতুন স্বপ্ন দেখা যাচ্ছে কেউ তাঁকে তরুণ নেতৃত্বের বিকল্প হিসেবে দেখছেন, আবার কেউ রাজনৈতিক বাস্তবতায় তাঁর সম্ভাবনাকে সীমিত মনে করছেন। টাঙ্গাইল সদর-৫ আসনে এখন সবচেয়ে আলোচিত নামগুলোর একটি হয়ে উঠেছেন আহসান হাবীব মাসুদ।
খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোঃ আলী আসগর লবী ও তাঁর সহধর্মিনীর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (২৯ আগস্ট) আছরবাদ শ...
আগস্ট ২৯, ২০২৬
মহিলা পার্টির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নুন্নাহার আপুর শুভ জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন উদযাপন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (...
আগস্ট ২৪, ২০২৬

