সারা দেশ

টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫, আহত ৬

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
মে ২৫, ২০২৬
টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫, আহত ৬
টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫, আহত ৬ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সোমবার ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় উত্তরবঙ্গগামী লেনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উত্তরবঙ্গগামী রডবোঝাই ট্রাকটিতে কয়েকজন যাত্রীও ছিলেন। ট্রাকটি ত্রিপল দিয়ে ঢাকা থাকায় বাইরে থেকে যাত্রী বহনের বিষয়টি স্পষ্ট বোঝা যাচ্ছিল না। মহাসড়কের সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে।এসময় ট্রাকে থাকা ভারী রড ছিটকে পড়ে এবং ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই অন্তত ১৫ জন নিহত হন। আহত হন আরও কয়েকজন। পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।দুর্ঘটনার পর মহাসড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে।আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ট্রাকে অতিরিক্ত যাত্রী বহন ও অতিরিক্ত গতিই দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Tags: টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫ আহত

সারা দেশ

তীব্র গরমে গোপালপুরে ভয়াবহ লোডশেডিং সারারাত মেলেনি বিদ্যুৎ, চরম দুর্ভোগে জনজীবন তীব্র গরমে গোপালপুরে ভয়াবহ লোডশেডিং সারারাত মেলেনি বিদ্যুৎ, চরম দুর্ভোগে জনজীবন

ভয়াবহ লোডশেডিং আর তীব্র তাপদাহে স্থবির হয়ে পড়েছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার স্বাভাবিক জনজীবন। দিনভর অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ থাকলেও রাত ন...

আগস্ট ২৩, ২০২৬
টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি

টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ সায়ফুজ্জামান...

আগস্ট ২১, ২০২৬

0 মন্তব্য