কালিহাতি সার্কেল অফিস ও থানা পরিদর্শন করলেন অ্যাডিশনাল ডিআইজি
টাঙ্গাইলের কালিহাতি সার্কেল অফিসের দ্বি-বার্ষিক ও কালিহাতি থানার বার্ষিক পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ সায়ফুজ্জামান ফারুকী।
পরিদর্শন উপলক্ষে অ্যাডিশনাল ডিআইজি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান কালিহাতি সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মঞ্জুরুল ইসলাম। পরে কালিহাতি থানা প্রাঙ্গণে জেলা পুলিশের একটি চৌকষ পুলিশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে অ্যাডিশনাল ডিআইজি কালিহাতি সার্কেল অফিস ও থানার বিভিন্ন রেজিস্টার, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং দাপ্তরিক কার্যক্রম বিস্তারিতভাবে পর্যালোচনা করেন। তিনি থানার সার্বিক কার্যক্রম, মামলা সংক্রান্ত নথিপত্র, অপরাধসংক্রান্ত তথ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশি কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় তিনি জনসাধারণকে দ্রুত ও কাঙ্ক্ষিত সেবা প্রদান, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে জনাব মোঃ আদিবুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), টাঙ্গাইল; জনাব মোঃ মঞ্জুরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার, কালিহাতি সার্কেল, টাঙ্গাইলসহ টাঙ্গাইল জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং কালিহাতি সার্কেল অফিস ও কালিহাতি থানার সকল পর্যায়ের কর্মকর্তা ও ফোর্স উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ সায়ফুজ্জামান...
রাজধানীর সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ...

