সারা দেশ

টাঙ্গাইলে ২৫০ শয্যা সদর হাসপাতালে অগ্নিকাণ্ড ও রোগী ব্যবস্থাপনা মক ড্রিল

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
আগস্ট ২১, ২০২৬
টাঙ্গাইলে ২৫০ শয্যা সদর হাসপাতালে অগ্নিকাণ্ড ও রোগী ব্যবস্থাপনা বিষয়ক মক ড্রিল
টাঙ্গাইলে ২৫০ শয্যা সদর হাসপাতালে অগ্নিকাণ্ড ও রোগী ব্যবস্থাপনা বিষয়ক মক ড্রিল

টাঙ্গাইলে অগ্নিকাণ্ড মোকাবিলা, রোগী উদ্ধার, প্রাথমিক চিকিৎসা ও অনসাইট রোগী ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মক ড্রিল অনুষ্ঠিত হয়েছে।

১৯ আগস্ট ২০২৬ তারিখে জেলা প্রশাসক, টাঙ্গাইলের উদ্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় টাঙ্গাইল ২৫০ শয্যা সদর হাসপাতালে বিভিন্ন স্টেকহোল্ডারের সমন্বয়ে এ মক ড্রিল অনুষ্ঠিত হয়।

মক ড্রিলে অগ্নিনির্বাপণ, বিভিন্ন স্থান থেকে রোগী উদ্ধার, Triage-এর মাধ্যমে রোগীদের অগ্রাধিকার নির্ধারণ, Safe Zone এবং Onsite Patient Management Post স্থাপনসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবভাবে প্রদর্শন করা হয়।

টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি

মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ ধরনের মহড়ার মাধ্যমে হাসপাতাল ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর জরুরি পরিস্থিতিতে সমন্বিতভাবে কাজ করার সক্ষমতা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

জানা গেছে, অগ্নিকাণ্ড ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে রোগী উদ্ধার, প্রাথমিক চিকিৎসা এবং অনসাইট রোগী ব্যবস্থাপনা নিশ্চিত করতে টাঙ্গাইল জেলার সকল হাসপাতালে পর্যায়ক্রমে এ ধরনের সচেতনতামূলক Mock Drill অনুষ্ঠিত হবে।

Tags: টাঙ্গাইল অগ্নিকাণ্ড মক ড্রিল রোগী উদ্ধার রোগী ব্যবস্থাপনা সদর হাসপাতাল ফায়ার সার্ভিস প্রাথমিক চিকিৎসা

সারা দেশ

টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি

টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ সায়ফুজ্জামান...

আগস্ট ২১, ২০২৬
রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে ‘পিংক বাস’, উদ্বোধন কাল রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে ‘পিংক বাস’, উদ্বোধন কাল

রাজধানীর সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ...

আগস্ট ১৭, ২০২৬

0 মন্তব্য