টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু’র পক্ষ থেকে কাতুলীতে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত
টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ’র পক্ষ থেকে টাঙ্গাইল সদর উপজেলার বিএনপির উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আজগর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব।
১১ নং কাতুলী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেনের সভাপতিত্বে এবং কাতুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান সুমন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি কাতুলী ইউনিয়নের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক রোজাদার অংশগ্রহণ করেন।
ইফতার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং দলের চেয়ারপারসনসহ সকল নেতাকর্মীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।
উল্লেখ্য, পবিত্র রমজান উপলক্ষে টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হচ্ছে।
খুলনার রাজনীতি ও গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনের অন্যতম পরিচিত মুখ, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও খুলনা মহানগর আওয়ামী লীগে...
আগস্ট ২৬, ২০২৬
খুলনা জেলা আইনজীবী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির ২৩ নম্বর ওয়ার্ডের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মশিউর রহমান নান্নু অসুস্...
আগস্ট ২৪, ২০২৬

