টাঙ্গাইল-৫ আসনে নির্বাচনের পর গণসংযোগে ব্যস্ত এড. ফরহাদ ইকবাল
টাঙ্গাইল-৫(সদর) আসনের নির্বাচন পরবর্তী সময়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অব্যাহত রেখেছেন এড. ফরহাদ ইকবাল। নির্বাচন শেষ হলেও তিনি থেমে থাকেননি; বরং এলাকার জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করে তাদের সুখ-দুঃখের খোঁজখবর নিচ্ছেন নিয়মিতভাবে।
৯ম রমজানে তিনি বাঘিল ইউনিয়নের ধরের বাড়ি হাট এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানান। তিনি সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, চলমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, “আমি ছিলাম, আছি, থাকবো আপনাদেরই মাঝে ইনশাআল্লাহ।” ভবিষ্যতেও যে কোনো ধরনের বিপদ-আপদে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। জনগণের আস্থা ও ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়ে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকার প্রত্যয়ও পুনর্ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সাধারণ মানুষের সঙ্গে এমন ধারাবাহিক যোগাযোগ এলাকার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানান অনেকেই।
সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলব...
সেপ্টেম্বর ১, ২০২৬
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ওলামা বিষয়ক সহযোগী সংগঠন ‘ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স’-এর নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছ...
আগস্ট ৩১, ২০২৬

