সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা কমিটির জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা ও সামগ্রিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির বিপ্লবী ও সফল সভাপতি, বাংলাদেশ জাতীয় সংসদের ১৪১ নম্বর আসন জামালপুর–৪ (সরিষাবাড়ী) থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম (MP)।
সভায় বক্তৃতাকালে প্রধান অতিথি বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা একটি সম্মিলিত দায়িত্ব। জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা বাহিনীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি আসন্ন সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভা শেষে উপস্থিত সকলের সম্মিলিত প্রচেষ্টায় সরিষাবাড়ীতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর অপরাধ দমনে নির্ধারিত সময়ে অগ্রগতি না হলে কঠোর ব্যবস্থা লুণ্ঠিত ও অবৈধ অ...
ঢাকার ধামরাইয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের গৃ...
-
কাজী যেন ম্যাজিশিয়ান: ২০২৪ সালে মারা যাওয়া যুবকের বিয়ে ২০২৬ সালে রেজিস্ট্রি!
-
তিস্তার পেটে ‘ভোরের পাখি’ সরকারি প্রাথমিক বিদ্যালয়প্রতিমন্ত্রীর পরিদর্শনের ১০ দিনের মাথায়ও নেওয়া হয়নি প্রতিরোধমূলক ব্যবস্থা, ক্ষুব্ধ এলাকাবাসী
-
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

