আইন-অপরাধ

সখিপুরে দেবরের বিরুদ্ধে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
জানুয়ারী ৮, ২০২৬
সখিপুরে দেবরের বিরুদ্ধে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
সখিপুরে দেবরের বিরুদ্ধে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার র‍্যাব-১৪ এর অভিযানে তক্তারচলা বাজার এলাকা থেকে আটক। টাঙ্গাইলের সখিপুর থানায় দায়েরকৃত এক ধর্ষণ মামলার পলাতক আসামি দেবর হাসেম সিকদার (২৩)–কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প। র‍্যাব সূত্রে জানা যায়, ভিকটিমের সাথে পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে এই নৃশংস ঘটনা সংঘটিত হয়। এজাহারের বিবরণ অনুযায়ী, ভিকটিম গত ১৮ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে পিতার বাড়িতে বেড়াতে আসেন এবং ওইদিন একটি ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করেন। ওয়াজ মাহফিলে অভিযুক্ত দেবর হাসেম সিকদারের সঙ্গে সাক্ষাৎ হলে একসঙ্গে ফুচকা খাওয়ার পর ভিকটিম পিতার সঙ্গে বাড়ি ফেরার প্রস্তুতি নেন। এ সময় অভিযুক্ত নিজেই ভিকটিমকে বাড়িতে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। ভিকটিম সরল বিশ্বাসে অভিযুক্তের কথায় রাজি হলে বাড়ি ফেরার পথিমধ্যে রাত আনুমানিক ২১:০০ ঘটিকায় অভিযুক্ত জোরপূর্বক একটি কাঠবাগানে নিয়ে গিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে ১৯ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে টাঙ্গাইল জেলার সখিপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলাটি সখিপুর থানার মামলা নং-১৪/২৫, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত) এর ৯(১) ধারায় রুজু হয়।মামলা দায়েরের পরপরই র‍্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং অভিযুক্তকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করে।এরই ধারাবাহিকতায় ৭ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে সন্ধ্যা আনুমানিক ১৮:৪০ ঘটিকায় র‍্যাব-১৪ এর একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার সখিপুর থানাধীন তক্তারচলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক ধর্ষক দেবর হাসেম সিকদার (২৩)–কে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সখিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-১৪ জানায়, নারী ও শিশু নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তারা সর্বদা তৎপর।

আইন-অপরাধ

সুন্দরগঞ্জে দুই চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২ সুন্দরগঞ্জে দুই চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২

​গাইবান্ধার সুন্দরগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দু...

আগস্ট ২৩, ২০২৬
লবণচরার জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ ৩ জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার লবণচরার জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ ৩ জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনার লবণচরায় চাঞ্চল্যকর জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম প্রধান আসামি ও কথিত শীর্ষ সন্ত্রাসী আলামিন হাসান ওরফে সাইফি এবং তার দুই সহযোগী রাকি...

আগস্ট ২২, ২০২৬

0 মন্তব্য