রাজনীতি

প্রয়াত এমপি আব্দুল মান্নান তালুকদার ছিলেন ত্যাগী ও জনমুখী রাজনীতিবিদ: মন্ত্রী ইকবাল হাসান টুকু

মোঃ জাকির হোসেন
মোঃ জাকির হোসেন বগুড়া জেলা প্রতিনিধি
জুলাই ১৮, ২০২৬
প্রয়াত এমপি আব্দুল মান্নান তালুকদার ছিলেন ত্যাগী ও জনমুখী রাজনীতিবিদ: মন্ত্রী ইকবাল হাসান টুকু
প্রয়াত এমপি আব্দুল মান্নান তালুকদার ছিলেন ত্যাগী ও জনমুখী রাজনীতিবিদ: মন্ত্রী ইকবাল হাসান টুকু
রায়গঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের সাবেক রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রায়গঞ্জে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেলে রায়গঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আব্দুল মান্নান তালুকদার ছিলেন একজন ত্যাগী, সৎ ও জনমুখী রাজনীতিবিদ। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে তিনি আজীবন জনগণ ও দলের কল্যাণে কাজ করেছেন। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, সততা ও আদর্শ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। বিশেষ অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক বলেন, রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গার মানুষের হৃদয়ে আব্দুল মান্নান তালুকদার আজও অম্লান। এলাকার উন্নয়ন, সাংগঠনিক ভিত্তি শক্তিশালীকরণ এবং জনগণের কল্যাণে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, দলের প্রতিটি দুঃসময়ে তিনি সাহস, প্রজ্ঞা ও দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। বিএনপির রাজনীতিতে তাঁর অবদান নেতাকর্মীদের জন্য চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে। জেলা বিএনপির নির্বাহী সদস্য ও প্রয়াত নেতার ছেলে রাহিদ মান্নান লেনিন বলেন, আমার বাবা রাজনীতিকে কখনো ক্ষমতার হাতিয়ার হিসেবে দেখেননি; তিনি মানুষের সেবাকেই রাজনীতির মূল লক্ষ্য মনে করতেন। তাঁর জন্য সবাই দোয়া করবেন, মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন। রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান এবং রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরন। স্মরণসভায় বক্তারা প্রয়াত আব্দুল মান্নান তালুকদারের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দলের প্রতি তাঁর নিবেদিত ভূমিকা এবং রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা অঞ্চলের উন্নয়নে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, জননেতা আব্দুল মান্নান তালুকদারের আদর্শ, সততা ও জনকল্যাণমূলক রাজনীতি আগামী দিনের নেতৃত্বের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে। আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও শুভানুধ্যায়ী অংশগ্রহণ করেন।
Tags: প্রয়াত এমপি আব্দুল মান্নান তালুকদার ছিলেন ত্যাগী জনমুখী

রাজনীতি

খুলনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খুলনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলব...

সেপ্টেম্বর ১, ২০২৬
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী ওলামা সংগঠন ‘ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স’-এর কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন ধুনটের হানজালা আল আজাদী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী ওলামা সংগঠন ‘ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স’-এর কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন ধুনটের হানজালা আল আজাদী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ওলামা বিষয়ক সহযোগী সংগঠন ‘ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স’-এর নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছ...

আগস্ট ৩১, ২০২৬

0 মন্তব্য