সারা দেশ

আগামী ৭২ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
আগস্ট ১৭, ২০২৬
আগামী ৭২ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা
আগামী ৭২ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা

আগামী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং উপকূলীয় অঞ্চলে দফায় দফায় ভারী থেকে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সিলেট বিভাগের কিছু এলাকাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ১৭ ও ১৮ আগস্ট দেশের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে এবং রোদের পরিমাণ তুলনামূলক কম থাকবে। বিভিন্ন এলাকায় স্বল্পস্থায়ী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির বিরতিতে দিনের বেলায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

খুলনা বিভাগ

সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের বিভিন্ন এলাকায় আগামী ৭২ ঘণ্টায় দফায় দফায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। যশোর, নড়াইল ও মাগুরায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়ায় বিক্ষিপ্তভাবে কয়েক দফা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সময় দমকা হাওয়া বয়ে যেতে পারে।

দেলদুয়ারে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ দেলদুয়ারে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বরিশাল বিভাগ

পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী ও ভোলায় দফায় দফায় ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। বরিশাল জেলায়ও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সময় দমকা হাওয়া এবং রোদের পরিমাণ কম থাকতে পারে।

চট্টগ্রাম বিভাগ

কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনীর অধিকাংশ এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কোনো কোনো এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। কুমিল্লা ও চাঁদপুরে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। খাগড়াছড়ি, রাঙামাটি ও ব্রাহ্মণবাড়িয়ার কিছু এলাকাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঢাকা বিভাগ

ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ ও গোপালগঞ্জে আগামী ৭২ ঘণ্টায় দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। ঢাকা ও বিভাগের অন্যান্য জেলায়ও বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সিলেট বিভাগ

সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। মৌলভীবাজার ও হবিগঞ্জে বিক্ষিপ্তভাবে এক থেকে তিন দফা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে কয়েক দফা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনো কোনো এলাকায় ভারী বৃষ্টিও হতে পারে।

পাবনার ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাবনার ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

রংপুর বিভাগ

রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় আবহাওয়া মোটামুটি ভালো থাকলেও কিছু এলাকায় এক থেকে দুই দফা মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। পাশাপাশি দিনের বিভিন্ন সময়ে রোদ ও ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

রাজশাহী বিভাগ

আগামী ৭২ ঘণ্টায় রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে কয়েক দফা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দিনের বড় একটি সময়ে রোদ ও ভ্যাপসা গরম থাকতে পারে।

উত্তাল থাকতে পারে উত্তর বঙ্গোপসাগর

আগামী ৭২ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস ও সতর্কবার্তা না দেখে জেলেদের ছোট নৌযান নিয়ে সাগরে না নামার পরামর্শ দেওয়া হচ্ছে।

আবহাওয়ার পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে। তাই সংশ্লিষ্ট সবাইকে নিয়মিত আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস ও সতর্কবার্তা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

Tags: ভারী বৃষ্টি আবহাওয়ার পূর্বাভাস খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ উপকূলীয় অঞ্চল বজ্রসহ বৃষ্টি উত্তর বঙ্গোপসাগর

সারা দেশ

আগামী ৭২ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী ৭২ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা

আগামী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং উপকূ...

আগস্ট ১৭, ২০২৬
খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে কিশোরগঞ্জে বিএনপির দোয়া মাহফিল খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে কিশোরগঞ্জে বিএনপির দোয়া মাহফিল

খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে কিশোরগঞ্জে বিএনপির দোয়া মাহফিল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী...

আগস্ট ১৬, ২০২৬

0 মন্তব্য