মানুষের পাশে সুলতান সালাউদ্দিন টুকু: টাঙ্গাইল-৫ আসনে ব্যাপক গণসংযোগ
টাঙ্গাইল সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী সালাউদ্দিন টুকু ৪ জানুয়ারি ২০২৬ খ্রিঃ তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ব্যাপক জনসংযোগ কার্যক্রম পরিচালনা করেছেন।
জনসংযোগের অংশ হিসেবে তিনি টাঙ্গাইল সদর উপজেলার ১০ নং হুগড়া ইউনিয়ন এবং ৯ নং কাকুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন। তিনি স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করার পর ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মেজর জেনারেল (অব:) ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হক এর রুহের মাগফিরাতের জন্য দোয়া ও মোনাজাত করেন।
এরপর তিনি এলাকার মেহনতি মানুষের খোঁজখবর নেন, তাদের দুঃখ-কষ্ট মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থানসহ বিভিন্ন সামাজিক ও নাগরিক সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “আমি টাঙ্গাইল-০৫ সদর আসনে এমপি হলে এসব বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।”
সালাউদ্দিন টুকু সাধারণ মানুষের উদ্দেশে আরও বলেন, “বিএনপি সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দেশের মানুষ আজ নানা সংকটে জর্জরিত। এই সংকট থেকে উত্তরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জবাবদিহিমূলক সরকার গঠনের লক্ষ্যে বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
জনসংযোগকালে তিনি দলের নেতাকর্মীদেরও নির্দেশ দেন, “মানুষের কাছে যেতে হবে, তাদের কথা শুনতে হবে এবং মানুষের সমস্যাকে নিজের সমস্যা হিসেবে বিবেচনা করতে হবে। মানুষের ভালোবাসা ও সমর্থনই রাজনীতির সবচেয়ে বড় শক্তি।”
অভিযানকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং এলাকাবাসীর সঙ্গে দলের রাজনৈতিক কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। জনসংযোগ চলাকালে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেক সাধারণ মানুষ সালাউদ্দিন টুকুর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার প্রতি সমর্থন ও প্রত্যাশা প্রকাশ করেন। স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর একজন প্রার্থী সরাসরি মানুষের কাছে এসে তাদের কথা শোনায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।
সালাউদ্দিন টুকু বলেন, “মানুষের পাশে থেকে তাদের সমস্যা ও দাবি নিয়ে কাজ করাই আমার মূল লক্ষ্য। ধারাবাহিকভাবে এই ধরনের জনসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে চাই।”
মহিলা পার্টির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নুন্নাহার আপুর শুভ জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন উদযাপন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (...
আগস্ট ২৪, ২০২৬
খুলনা মহানগরীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন নেতৃত্ব গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা ও গুঞ্জন শুরু হয়েছে। দলীয় একাধিক সূত্রের দাবি...
আগস্ট ২৩, ২০২৬

