খেলাধুলা

খেলাধুলা অনিশ্চয়তা ও হতাশা কাটিয়ে উঠতে সহায়তা করে: মানিকগঞ্জের পুলিশ সুপার

জহুরুল ইসলাম জুয়েল
জহুরুল ইসলাম জুয়েল জেলা প্রতিনিধি,মানিকগঞ্জ
সেপ্টেম্বর ১, ২০২৬
খেলাধুলা অনিশ্চয়তা ও হতাশা কাটিয়ে উঠতে সহায়তা করে: মানিকগঞ্জের পুলিশ সুপার
খেলাধুলা অনিশ্চয়তা ও হতাশা কাটিয়ে উঠতে সহায়তা করে: মানিকগঞ্জের পুলিশ সুপার
খেলাধুলা মানুষের জীবনের অনিশ্চয়তা ও হতাশা কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে তরুণ সমাজকে মাদক, অপরাধ ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম। তিনি বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ ও ইতিবাচক মানসিকতা তৈরি হবে। সোমবার (৩১ আগস্ট) মানিকগঞ্জ টেনিস ক্লাব আয়োজিত প্রেসিডেন্ট কাপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম। কাজী হুমায়ুন কবির লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র জজ ফারদিন মুস্তাকিম তাসিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সহসভাপতি অ্যাডভোকেট ফরহাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান দোলন এবং মানিকগঞ্জ টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক তানজিলুল ফার্গানি তানজুসহ ক্লাবের সদস্য ও সংশ্লিষ্টরা। টুর্নামেন্টের খেলা পরিচালনা করেন অ্যাডভোকেট রেজাউল করিম রেজা। এ সময় টেনিস ক্লাবের সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার ক্রীড়াপ্রেমী ও ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন। আয়োজক ও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রেসিডেন্ট কাপ টেনিস টুর্নামেন্টের মাধ্যমে মানিকগঞ্জে টেনিস খেলার প্রতি মানুষের আগ্রহ আরও বাড়বে। পাশাপাশি এ আয়োজনের মধ্য দিয়ে নতুন ও প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে এবং স্থানীয় পর্যায়ে টেনিসের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Tags: খেলাধুলা অনিশ্চয়তা হতাশা কাটিয়ে উঠতে সহায়তা করে: মানিকগঞ্জের

খেলাধুলা

খেলাধুলা অনিশ্চয়তা ও হতাশা কাটিয়ে উঠতে সহায়তা করে: মানিকগঞ্জের পুলিশ সুপার খেলাধুলা অনিশ্চয়তা ও হতাশা কাটিয়ে উঠতে সহায়তা করে: মানিকগঞ্জের পুলিশ সুপার

খেলাধুলা মানুষের জীবনের অনিশ্চয়তা ও হতাশা কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে তরুণ সমাজকে মাদক, অপরাধ ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থ...

সেপ্টেম্বর ১, ২০২৬
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ চ্যাম্পিয়ন টাঙ্গাইল সদর উপজেলা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ চ্যাম্পিয়ন টাঙ্গাইল সদর উপজেলা

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ চ্যাম্পিয়ন টাঙ্গাইল সদর উপজেলা টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জেলা প্রশাসক গোল্ডকাপ ফু...

আগস্ট ২, ২০২৬

0 মন্তব্য