শিক্ষাঙ্গন

গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হাসানুজ্জামিল শাহিন

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
জুন ১, ২০২৬
গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হাসানুজ্জামিল শাহিন
টাঙ্গাইল মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হাসানুজ্জামিল শাহিন টাঙ্গাইলের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন হাসানুজ্জামিল শাহিন। তিনি টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।দায়িত্ব গ্রহণের পর তিনি কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রম অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও সুষ্ঠু শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠানকে যুগোপযোগী ও মানসম্মত শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে শিক্ষক,শিক্ষার্থী অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।এ সময় কলেজের শিক্ষক কর্মকর্তা-কর্মচারী শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নবনিযুক্ত সভাপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন তাঁর নেতৃত্বে কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রতিষ্ঠানটি সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছাবে।নবনিযুক্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে কলেজের উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Tags: গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হাসানুজ্জামিল

শিক্ষাঙ্গন

বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী প্রজন্ম গড়ার প্রত্যয়ে ময়মনসিংহে ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট’ বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী প্রজন্ম গড়ার প্রত্যয়ে ময়মনসিংহে ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট’

বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী প্রজন্ম গড়ার প্রত্যয়ে ময়মনসিংহে ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট’ বিজ্ঞানমনস্ক, যুক্তিবাদী সৃজনশীল ও উদ্ভাবনী প্রজন্ম...

আগস্ট ৩০, ২০২৬
টাঙ্গাইল জেলার ইতিহাস ঐতিহ্য,সংগ্রাম ও সমৃদ্ধির দীর্ঘ পথচলা টাঙ্গাইল জেলার ইতিহাস ঐতিহ্য,সংগ্রাম ও সমৃদ্ধির দীর্ঘ পথচলা

টাঙ্গাইল জেলার ইতিহাস ঐতিহ্য,সংগ্রাম ও সমৃদ্ধির দীর্ঘ পথচলা টাঙ্গাইল বাংলাদেশের মধ্যাঞ্চলের একটি ঐতিহ্যবাহী জেলা। ইতিহাস মুক্তিযুদ্ধ,শিক্ষা,...

আগস্ট ২৬, ২০২৬

0 মন্তব্য