গোপালপুরে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
গোপালপুরে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা,সাবেক রাষ্ট্রপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ মে) বিকেলে গোপালপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে স্থানীয় বিএনপি কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, সাধারণ সম্পাদক চান মিয়া, ডা. রফিকুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম, যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
Tags:
গোপালপুরে
শহীদ
জিয়াউর
রহমানের
৪৫তম
শাহাদাতবার্ষিকী
পালিত
বাংলাদেশ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের দামিনা (রামপুর) গ্রামে এক বাক্প্রতিবন্ধী ৩০ বছর বয়সী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামল...
আগস্ট ৩০, ২০২৬
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি চিন্ময় বড়ুয়া রিন্টুর সঙ্গে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগো...
আগস্ট ২৯, ২০২৬

