আইন-অপরাধ

গোপালপুর উপজেলার খরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
ফেব্রুয়ারি ১৯, ২০২৬
গোপালপুর উপজেলার খরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার খরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা কেটে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এতে বিদ্যালয়ের একটি সরকারি প্রজেক্টর ও নগদ অর্থ চুরি হয়েছে বলে জানা গেছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, গতরাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে অফিসে রাখা সরকারি প্রজেক্টর ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় তারা। সকালে বিদ্যালয়ের শিক্ষকরা এসে তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। ঘটনার পর বিদ্যালয় কর্তৃপক্ষ গোপালপুর থানা-এ একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছে।থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চুরির সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত চুরি হওয়া সরকারি মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।

আইন-অপরাধ

লবণচরায় জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৬ লবণচরায় জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার করেছে র্যাব-৬

মো: আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি:খুলনা মহানগরীর লবণচরা থানার এলাকায় সংঘটিত জোড়া খুনের ঘটনায় হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ও লবণচরা এলাক...

আগস্ট ২২, ২০২৬
গোপালপুরে ইয়াবাসহ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আটক গোপালপুরে ইয়াবাসহ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আটক

টাঙ্গাইলের গোপালপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ চাতুটিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজ...

আগস্ট ২১, ২০২৬

0 মন্তব্য