ধনবাড়ীতে টনসিল অপারেশনের আগে চেতনানাশক ইনজেকশন, ৯ বছরের শিশুর মৃত্যুর অভিযোগ
ধনবাড়ীতে টনসিল অপারেশনের আগে চেতনানাশক ইনজেকশন, ৯ বছরের শিশুর মৃত্যুর অভিযোগ
স্টাফ রিপোর্টার : এস কে শিপন
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় একটি বেসরকারি হাসপাতালে টনসিল অপারেশনের প্রস্তুতিকালে চেতনানাশক (অ্যানেস্থেসিয়া) ইনজেকশন দেওয়ার পর চাদনী (৯) নামের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার 'আল মদিনা হাসপাতালে' এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু চাদনী দীর্ঘদিন ধরে টনসিলের সমস্যায় ভুগছিল। উন্নত চিকিৎসার জন্য শুক্রবার তাকে ধনবাড়ী পৌর শহরের আল মদিনা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রাত সাড়ে ৮টার দিকে তাকে অপারেশনের থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সেখানে অপারেশনের পূর্বপ্রস্তুতি হিসেবে শিশুটির শরীরে চেতনানাশক ইনজেকশন পুশ করা হয়। স্বজনদের অভিযোগ, ইনজেকশন দেওয়ার পরপরই শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং সে অচেতন হয়ে পড়ে। দীর্ঘক্ষণ পরও তার জ্ঞান না ফেরায় এবং কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
অবস্থার বেগতিক দেখে হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি করে শিশুটিকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তরের পরামর্শ দেয়। পরে স্বজনরা চাদনীকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
চাদনীর আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, চিকিৎসকদের গাফিলতি এবং ভুল ইনজেকশন প্রয়োগের কারণেই চাদনীর অকাল মৃত্যু হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে ঘটনার পর থেকেই আল মদিনা হাসপাতাল এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা পলাতক রয়েছেন বলে জানা গেছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Tags:
ধনবাড়ীতে
টনসিল
অপারেশনের
আগে
চেতনানাশক
ইনজেকশন
বছরের
রাজধানীর সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ...
আগস্ট ১৭, ২০২৬
হবিগঞ্জের বাহুবলে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক ও বর্তমান পর্যায়ের তিন নেতাকে গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে বাহুবল মডেল থানা পুলিশের ভূমিকা...
আগস্ট ১৬, ২০২৬

