টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩৫
টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩৫
টাঙ্গাইলে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ নিয়মিত মামলা, মাদক পরোয়ানাভুক্ত ও অন্যান্য মামলায় মোট ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (৪ জুলাই) টাঙ্গাইল জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা পুলিশের সকল থানা ও ইউনিটের ইনচার্জদের কঠোর অভিযান পরিচালনার নির্দেশনা দেন পুলিশ সুপার। তারই ধারাবাহিকতায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রিভেন্টিভ, নিয়মিত মামলা মাদক ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়।এ সময় মাদকবিরোধী অভিযানে ১৫৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে ৬ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।টাঙ্গাইল জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
Tags:
টাঙ্গাইলে
পুলিশের
অভিযানে
মাদক
উদ্ধার
গ্রেপ্তার
মুক্তধ্বনি
হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের পৃথক অভিযানে জিআর ও সিআর মামলার পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) চুনারুঘাট...
আগস্ট ১৮, ২০২৬
টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধার গ্রেফতার ২১ টাঙ্গাইলে অপরাধ দমনে জেলা পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ প্রিভেন্টিভ মাদক ব্যব...
আগস্ট ১৬, ২০২৬

