সখীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর প্রসিকিউটর ও সঙ্গীয় পুলিশ ফোর্সের সমন্বয়ে টাঙ্গাইলের সখীপুর পৌরসভা এলাকায় দুইটি কসমেটিকস মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।অভিযানকালে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত কসমেটিকস মজুদ রাখা, লাইসেন্স ও আমদানিকারকের অনুমোদনবিহীন নকল প্রসাধনী বিক্রয় এবং পণ্যে যথাযথ সিল না থাকার অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়। বিএসটিআই আইন, ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৭টি পৃথক মামলায় মোট ৬০,০০০ (ষাট হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
এছাড়া, অন্যান্য কয়েকটি প্রতিষ্ঠানকে পণ্যে আমদানিকারকের যথাযথ সিল ও অনুমোদন সংক্রান্ত ত্রুটির কারণে সতর্ক করা হয়েছে।অভিযানে জব্দকৃত নিষিদ্ধ কসমেটিকস তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
টাঙ্গাইলে অপরাধ দমনে জেলা পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ প্রিভেন্টিভ, মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় মোট ৫১ জন...
আগস্ট ২১, ২০২৬
হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১১ পিস ইয়াবা ও ৮ লিটার চোলাইমদসহ মো. ফারুক মিয়া (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।...
আগস্ট ১৮, ২০২৬

