সারা দেশ

জীবনের সব উপার্জন শেষ মাত্র ২ দিনে গোপালপুরে প্রবীণ শিক্ষকের কান্নায়ও গলছে না প্রশাসনের ঘুম

এস,কে শিপন
এস,কে শিপন গোপালপুর, প্রতিনিধি
জুলাই ২, ২০২৬
জীবনের সব উপার্জন শেষ মাত্র ২ দিনে গোপালপুরে প্রবীণ শিক্ষকের কান্নায়ও গলছে না প্রশাসনের ঘুম
জীবনের সব উপার্জন শেষ মাত্র ২ দিনে গোপালপুরে প্রবীণ শিক্ষকের কান্নায়ও গলছে না প্রশাসনের ঘুম
টাঙ্গাইলের গোপালপুরে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের সোনালী ব্যাংকের হিসাব থেকে ডিজিটাল জালিয়াতির মাধ্যমে জীবনের শেষ সম্বল ৩৩ লাখ টাকা আত্মসাতের এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে, যার ঘটনার ৭ মাস পেরিয়ে গেলেও তদন্তে কোনো দৃশ্যমান অগ্রগতি মেলেনি। ভুক্তভোগী পরিবার ও মামলা সূত্রে জানা যায়, গত ২০২৫ সালের ১৭ নভেম্বর বিয়ের প্রস্তাবের কথা বলে এক অজ্ঞাত ব্যক্তি ওই প্রবীণ শিক্ষকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেন এবং এর পরদিনই তিন ব্যক্তি তার বাড়ির কাছে এসে নানাবিধ পারিবারিক কথাবার্তা বলতে শুরু করেন। একপর্যায়ে জরুরি দরকারে কথা বলার অজুহাতে শিক্ষকের ব্যবহৃত মোবাইল ফোনটি হাতে নিয়ে অত্যন্ত সুকৌশলে তারা মূল গ্রামীণফোন সিমটি খুলে সেখানে একটি অচল সিম প্রতিস্থাপন করে দ্রুত চলে যায়। ফোন নম্বরটি নিষ্ক্রিয় দেখে দুই দিন পর পরিবারের সন্দেহ হলে তারা গ্রামীণফোনের কাস্টমার কেয়ারের মাধ্যমে সিমটি সাময়িকভাবে বন্ধ করেন এবং সোনালী ব্যাংকের হেল্পলাইনে যোগাযোগ করেন। পরে ব্যাংকের স্থানীয় শাখায় গিয়ে খোঁজ নিয়ে তারা জানতে পারেন যে, প্রতারক চক্র ওই মোবাইল নম্বরের বিপরীতে 'সোনালী ই-ওয়ালেট' সক্রিয় করে মাত্র দুই দিনে NPSB, BEFTN ও RTGS সেবার মাধ্যমে সোনালী ব্যাংক পিএলসি ফরেন এক্সচেঞ্জ নারায়নগঞ্জ শাখার পিজুষ রায় নামে এক ভোয়া ব্যাক্তির একাউন্টে মোট ৩৩ লাখ টাকা স্থানান্তর করে নিয়েছে, যা ছিল ওই শিক্ষকের অবসর-পরবর্তী প্রাপ্য সুবিধার সম্পূর্ণ সঞ্চয়। ​এই ঘটনার পেছনে ব্যাংকের অভ্যন্তরীণ নিরাপত্তা গলদ এবং কিছু কর্মকর্তার পরোক্ষ সহযোগিতার গুরুতর অভিযোগ তুলেছে ভুক্তভোগী পরিবার। অনুসন্ধানে জানা যায়, ঘটনার দুই দিন আগে প্রতারক চক্র সংশ্লিষ্ট ব্যাংক শাখায় গিয়ে সোনালী ই-ওয়ালেট নিবন্ধনের প্রক্রিয়া সম্পর্কে তথ্য সংগ্রহ করে এবং পরে ই ওয়ালেট অনুমোদনকারী কর্মকর্তা হাসির হামজালাল এর কাছে ভুক্তভোগীর জাতীয় পরিচয়পত্র নম্বর, ব্যাংক হিসাব নম্বর ও জন্মতারিখ উপস্থাপন করে ই-ওয়ালেট অনুমোদনের আবেদন জানায়। পরিবারের দাবি, গ্রাহকের সশরীরে উপস্থিতি, লাইভ ছবি বা স্বাক্ষর যাচাই বাচাই ছাড়াই ব্যাংকের কিছু কর্মকর্তার রহস্যজনক অবহেলায় এই আবেদন অনুমোদন দেওয়া হয়, অথচ ঘটনার পর পরিবার যখন নতুন করে ই-ওয়ালেট চালুর আবেদন করে, তখন ব্যাংকের পক্ষ থেকে ছবি ও স্বাক্ষর যাচাই করতে কয়েক দিন সময় নেওয়া হয়েছিল। এই জালিয়াতির ঘটনায় ২০২৫ সালের ২৪ নভেম্বর টাঙ্গাইলের গোপালপুর থানায় একটি মামলা দায়ের করা হলেও দীর্ঘ ৮ মাসেও অর্থ উদ্ধার এমনি অপরাধী শনাক্তে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। ব্যাংক কর্তৃপক্ষ অভ্যন্তরীণ তদন্তের অজুহাতে তাদের কোনো কর্মকর্তার সম্পৃক্ততা না থাকার কথা বলে দায় এড়ালেও,সমগ্র কর্মজীবনের জীবনের সঞ্চয় হারিয়ে ওই প্রবীণ শিক্ষক বর্তমানে চরম মানসিক ও শারীরিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। ভুক্তভোগী পরিবার এই সুনিপুণ ডিজিটাল চুরির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা এবং আত্মসাৎ হওয়া অর্থ উদ্ধারে সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ ও জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
Tags: জীবনের উপার্জন শেষ মাত্র দিনে গোপালপুরে প্রবীণ শিক্ষকের

সারা দেশ

পাবনার ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাবনার ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষ্যে পাবনা জেলার ফরিদপুর উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৬...

আগস্ট ১৬, ২০২৬
গোপালপুরে বিদ্যুতের চরম সংকট অন্ধকারে পরিবার, বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ীরা গোপালপুরে বিদ্যুৎ সংকট: ২৪ ঘণ্টায় ১৬ ঘণ্টা অন্ধকার, বিপাকে পরিবার ও ব্যবসায়ীরা

২৪ ঘণ্টার ১৬ ঘণ্টাই অন্ধকার: তীব্র লোডশেডিংয়ে গোপালপুরে জনজীবন বিপর্যস্ত, ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের চরম দুর্দশাস্টাফ রিপোর্টার: এস কে শ...

আগস্ট ১৩, ২০২৬

0 মন্তব্য