আইন-অপরাধ

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে যুবকের মৃত্যু: অক্সিজেন সংকট ও চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
জুলাই ১, ২০২৬
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে যুবকের মৃত্যু: অক্সিজেন সংকট ও চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে যুবকের মৃত্যু: অক্সিজেন সংকট ও চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে যুবকের মৃত্যু: অক্সিজেন সংকট ও চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে অক্সিজেনের অভাব ও চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছেন নিহতের স্বজনরা। তাদের দাবি হাসপাতালে নেওয়ার পরও দীর্ঘ সময় জরুরি চিকিৎসা না পাওয়ায় ওই যুবকের মৃত্যু হয়েছে।স্বজনদের অভিযোগ অনুযায়ী হাসপাতালে আনার পর প্রায় এক ঘণ্টা ওই যুবককে জরুরি বিভাগের ফ্লোরে রাখা হয়। এ সময় কোনো চিকিৎসক বা সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীর পক্ষ থেকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়নি বলে তারা দাবি করেন।পরবর্তীতে আনুমানিক ৩০ থেকে ৪০ মিনিট পর একটি অক্সিজেন সিলিন্ডার আনা হলেও সেটি খালি ছিল বলে অভিযোগ করেন স্বজনরা। তাদের ভাষ্য, কার্যকরভাবে অক্সিজেন সরবরাহের আগেই যুবকটির মৃত্যু হয়।নিহতের পরিবারের সদস্যরা আরও অভিযোগ করেন, হাসপাতালের সেবাব্যবস্থায় দীর্ঘদিন ধরেই নানা অনিয়ম ও অব্যবস্থাপনা রয়েছে। তাদের দাবি কিছু আয়া ও ওয়ার্ড বয় বকশিশ ছাড়া রোগীদের প্রয়োজনীয় সেবা দিতে অনীহা প্রকাশ করেন।ছেলের মৃত্যুর পর হাসপাতালে এক মায়ের আহাজারি উপস্থিত মানুষের মধ্যে শোকের আবহ সৃষ্টি করে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন আমার ছেলেটা মৃত্যুর আগে বুক চাপড়াচ্ছিল আর বলছিল, 'মা আমার দম বন্ধ হয়ে আসছে। ভাই আমাকে বাঁচাও।তবে স্বজনদের এসব অভিযোগের বিষয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।
Tags: টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে যুবকের মৃত্যু: অক্সিজেন সংকট

আইন-অপরাধ

নাগরপুরে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন নাগরপুরে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন

নাগরপুরে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন টাঙ্গাইলের নাগরপুরে বৈশাখী টেলিভিশন ও আমার দেশ পত্রিকার নাগ...

আগস্ট ১৪, ২০২৬
সরিষাবাড়ীতে অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়, চালককে ১ হাজার টাকা জরিমানা। সরিষাবাড়ীতে অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়, চালককে ১ হাজার টাকা জরিমানা

জামালপুরের সরিষাবাড়ীতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে এক সিএনজি চালককে ১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিক...

আগস্ট ১০, ২০২৬

0 মন্তব্য