কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর
কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের স্বচ্ছতা জবাবদিহিতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন,স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।বুধবার বিকেলে রাজধানীর বাংলাদেশ সচিবালয়-এ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রথম কর্মদিবসে আয়োজিত পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, কর্মকর্তাদের অবশ্যই জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করতে হবে এবং কোনো ধরনের অবৈধ তদবির বরদাস্ত করা হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য অপরাধে জড়িত থাকলে তাৎক্ষণিক তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।তিনি আরও বলেন দেশে তথাকথিত মব কালচার
কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বা আইন হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। তবে যৌক্তিক দাবির ক্ষেত্রে শান্তিপূর্ণ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা যাবে—এভাবে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন,পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হিসেবে গড়ে তুলতে হবে। পুলিশের যে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, তা পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ দেলোয়ার হোসেন। এতে মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এর আগে মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং আনুষ্ঠানিকভাবে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র্যাল...
আগস্ট ১৬, ২০২৬
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ‘গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে’ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জামায়াতে ইসলামী নেতৃ...
আগস্ট ৫, ২০২৬

