মধুপুরে ১ লাখ লিটার ধারণক্ষমতার পানির ট্যাংক নির্মাণকাজের উদ্বোধন
মধুপুরে ১ লাখ লিটার ধারণক্ষমতার পানির ট্যাংক নির্মাণকাজের উদ্বোধন
টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের কাকরাইদ এলাকায় এক লাখ লিটার ধারণক্ষমতার পানির ট্যাংক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার বাসিন্দাদের নিরাপদ ও বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।শনিবার (৪ জুলাই) নির্মাণকাজের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি।জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পের জন্য মোট ২ কোটি ৮৮ লাখ ৫ হাজার ২৫০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জুবায়ের হোসেন উপজেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ উপজেলা বিএনপির সভাপতি মো.জাকির হোসেন সরকার সাধারণ সম্পাদক মো.নাসির উদ্দিন অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মো ইমরান হোসেন সিনিয়র সহ-সভাপতি এম. রতন হায়দার পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স সহ-সভাপতি আনোয়ারা হক লিলি সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না সাবেক প্যানেল মেয়র ও বিএনপি নেতা মেহেদী হাসান মঞ্জু বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মো. আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটির কাজ সম্পন্ন হলে আউশনারা ইউনিয়নের কাকরাইদ এলাকাসহ আশপাশের জনগণ নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা পাবেন। এতে সুপেয় পানির সংকট নিরসনের পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ প্রকল্প।
Tags:
মধুপুরে
লাখ
লিটার
ধারণক্ষমতার
পানির
ট্যাংক
নির্মাণকাজের
উদ্বোধন
রাজধানীর সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ...
আগস্ট ১৭, ২০২৬
হবিগঞ্জের বাহুবলে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক ও বর্তমান পর্যায়ের তিন নেতাকে গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে বাহুবল মডেল থানা পুলিশের ভূমিকা...
আগস্ট ১৬, ২০২৬

