টাঙ্গাইলে র্যাবের অভিযানে ৫০ লাখ টাকার হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার
টাঙ্গাইলে র্যাবের অভিযানে ৫০ লাখ টাকার হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার
টাঙ্গাইলে র্যাব-১৪, সিপিসি-৩-এর মাদকবিরোধী বিশেষ অভিযানে আনুমানিক ৫০ লাখ টাকা মূল্যের ৪৩০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।র্যাব জানায়, বুধবার (১ জুলাই ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলার যমুনা সেতু পূর্ব থানার যমুনা সেতু পূর্ব গোলচত্বরে সিরাজগঞ্জ-ঢাকাগামী লেনে একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে "দেশ ট্রাভেলস" বাসে যাত্রীবেশে থাকা রাজশাহী জেলার বাসিন্দা মোছা. শিরিন খাতুন (২২) ও মো. তসিকুর রহমান রুবেল (৩৫)-কে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের হেফাজতে হেরোইন থাকার কথা স্বীকার করলে তাদের দেখানো মতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।র্যাব-১৪ জানায়, সরকারের মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ যমুনা সেতু পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।
Tags:
টাঙ্গাইলে
র্যাবের
অভিযানে
লাখ
টাকার
হেরোইনসহ
দুই
মাদক
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে একটি পরিবারের দাম্পত্য ও পারিবারিক সম্পর্ককে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ও ব্যাপক আলোচনা সৃষ্টি...
আগস্ট ১৫, ২০২৬
জামালপুরের দেওয়ানগঞ্জে এক গৃহবধূর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি এবং একাধিকবার ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায...
আগস্ট ১০, ২০২৬

