টাঙ্গাইলে র্যাবের অভিযানে কম্বোডিয়ায় মানবপাচার ও হত্যার মামলার প্রধান আসামি গ্রেপ্তার
টাঙ্গাইলে র্যাবের অভিযানে কম্বোডিয়ায় মানবপাচার ও হত্যার মামলার প্রধান আসামি গ্রেপ্তার
টাঙ্গাইল থেকে কম্বোডিয়ায় ভালো চাকরির প্রলোভন দেখিয়ে দুই যুবককে মানবপাচারের মাধ্যমে বিদেশে পাঠানো এবং নির্যাতনের ঘটনায় এক তরুণের মৃত্যুর মামলার অন্যতম প্রধান অভিযুক্ত মো: সেলিম রানা-৩৫ কে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-১৪,সিপিসি-৩ টাঙ্গাইল ও র্যাব-১০-এর সদর কোম্পানির যৌথ অভিযানে ৬ জুলাই-২০২৬ খ্রিঃ সন্ধ্যা প্রায় ৬ টা ৫০ মিনিটে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সেলিম রানা টাঙ্গাইল জেলার বাসিন্দা।
র্যাব জানায়,মামলার এজাহার অনুযায়ী টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা এলাকার বাসিন্দা নজর আলীর ছেলে রাজু মিয়া-২০ এবং ভাতিজা রানা হামিদ-২৫ কে কম্বোডিয়ায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখান সেলিম রানাসহ অভিযুক্তরা। এ উদ্দেশ্যে ৩ জানুয়ারি-২০২৫ খ্রিঃ নজর আলীর কাছ থেকে নগদ ১৪ লাখ টাকা গ্রহণ করে তারা দুই যুবককে ট্যুরিস্ট ভিসায় কম্বোডিয়ায় পাঠায়। বিদেশে পৌঁছানোর পর ভুক্তভোগীরা জানতে পারেন,তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। সেলিম রানার প্রতিশ্রুতি অনুযায়ীভুক্তভোগীরা চাকরি না পেয়ে তারা চরম মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন। এ সময় অভিযুক্তরা তাদের পাসপোর্ট কেড়ে নেয় এবং বিভিন্নভাবে শারীরিক নির্যাতন চালায়। একপর্যায়ে নির্যাতনের ফলে রাজু মিয়ার মৃত্যু হয় বলে অভিযোগেউল্লেখ করা হয়েছে। এ ঘটনায় রাজু মিয়ার বাবা নজর আলী বাদী হয়ে ৬ জুন-২০২৬ খ্রিঃ
টাঙ্গাইলের মির্জাপুর থানায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ,২০২৬-এর ৬/৯/২২ ধারায় মামলা-নং-০৭ দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই র্যাব-১৪,সিপিসি-৩ ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্ত সেলিম রানার অবস্থান নিশ্চিত হয়ে যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানিয়েছে,গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টাঙ্গাইল জেলার মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Tags:
টাঙ্গাইলে
র্যাবের
অভিযানে
কম্বোডিয়ায়
মানবপাচার
হত্যার
মামলার
প্রধান
মো: আল-মাহফুজ শাওন, খুলনা:খুলনায় রাজু বিশ্বাস (২৬) নামে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয় ক...
আগস্ট ২২, ২০২৬
মো. আল-মাহফুজ শাওন, খুলনা:খুলনা জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এস এম মুরাদ হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির একাধিক অ...
আগস্ট ২১, ২০২৬

