আইন-অপরাধ

টাঙ্গাইলে স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

reporter-icon
মো: সাজিদ পিয়াল: সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
জুন ২৬, ২০২৬ | 0
টাঙ্গাইলে স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার
টাঙ্গাইলে স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

টাঙ্গাইলে স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার টাঙ্গাইলের কালিহাতী থানায় দায়ের করা এক স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল।র‌্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে টাঙ্গাইল সদর থানার ছোট কালী মন্দির এলাকার সামনে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত ইসতিয়াক হাসান নিলয় (২২)-কে গ্রেপ্তার করা হয়।র‌্যাবের তথ্যমতে ভুক্তভোগী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত দীর্ঘদিন ধরে স্কুলে যাতায়াতের পথে তাকে উত্ত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীর বাবা অভিযুক্তকে এ ধরনের আচরণ থেকে বিরত থাকতে বলেন। এরপর থেকেই অভিযুক্ত ক্ষুব্ধ হয়ে অপহরণের পরিকল্পনা করে।মামলার এজাহারে উল্লেখ করা হয় গত ১ জুন রাত প্রায় ১০টার দিকে ভুক্তভোগী বাড়ির বাইরে গেলে আগে থেকে ওত পেতে থাকা অভিযুক্ত ও তার সহযোগীরা বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়।এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ৩ জুন কালিহাতী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৭/৩০ ধারায় মামলা দায়ের করেন।র‌্যাব জানায় মামলার পর থেকেই অভিযুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। পরে র‌্যাব-১৪ সিপিসি-৩-এর গোয়েন্দা দল ছায়াতদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Tags

টাঙ্গাইলে স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে
সর্বাধিক পঠিত
ধনবাড়ীতে এইচএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগ তোলা হলেও, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেগুলোর সত্যতা নিশ্চিত করেনি পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাইস্কা ইউনিয়নের ধোকেরকুল গ্রামের বাসিন্দা মো. সুরুজ আলীর মেয়ে এবং ধনবাড়ী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী (চার বোনের মধ্যে তৃতীয়) দীর্ঘদিন ধরে ধনবাড়ী পৌরসভার বন্দ-টাকুরিয়া গ্রামের দুবাইপ্রবাসী মঞ্জু মিয়ার ছেলে মো. মারুফ হোসেন শান্তর সঙ্গে সম্পর্কে জড়িত ছিলেন বলে পরিবারের দাবি। পরিবারের অভিযোগ, গত ১১ জুলাই সকালে ফোন করে ওই তরুণীকে দেখা করার জন্য ডেকে নেন মারুফ হোসেন শান্ত। এরপর সারাদিন তারা অজ্ঞাত স্থানে অবস্থান করেন। পরে বিষয়টি জানাজানি হলে ছেলের পরিবার স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে রাতে মেয়েটিকে তার বড় বোনের জামাইয়ের বাড়িতে পৌঁছে দেয়। পরদিন ১২ জুলাই বেলা আনুমানিক ১১টার দিকে বড় বোনের জামাইয়ের বাড়ির একটি কক্ষে ওই পরীক্ষার্থীকে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান স্বজনরা। খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহতের পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। এ বিষয়ে ধনবাড়ী থানার পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর এবং তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সরিষাবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠিত

পরিকল্পিত পরিবার, সমৃদ্ধ আগামী"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই ২০২৬) উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ, সরিষাবাড়ী, জামালপুরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা। এ সময় তিনি তাঁর বক্তব্যে জনসংখ্যা নিয়ন্ত্রণ, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা, পরিবার পরিকল্পনা সেবা সম্প্রসারণ এবং টেকসই উন্নয়ন অর্জনে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সচেতনতা বৃদ্ধি ও কার্যকর পরিবার পরিকল্পনা কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে একটি সুস্থ, শিক্ষিত ও সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব। আলোচনা সভায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষপর্যায়ে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে সম্মাননা সনদ বিতরণ করা হয়। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবার পরিকল্পনা সেবার গুরুত্ব তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

সরিষাবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠিত

"পরিকল্পিত পরিবার, সমৃদ্ধ আগামী"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই ২০২৬) উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ, সরিষাবাড়ী, জামালপুরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা। এ সময় তিনি তাঁর বক্তব্যে জনসংখ্যা নিয়ন্ত্রণ, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা, পরিবার পরিকল্পনা সেবা সম্প্রসারণ এবং টেকসই উন্নয়ন অর্জনে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সচেতনতা বৃদ্ধি ও কার্যকর পরিবার পরিকল্পনা কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে একটি সুস্থ, শিক্ষিত ও সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব। আলোচনা সভায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষপর্যায়ে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে সম্মাননা সনদ বিতরণ করা হয়। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবার পরিকল্পনা সেবার গুরুত্ব তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন। রফিকুল ইসলাম দৈনিক মুক্তধ্বনি

ধনবাড়ীকে হারিয়ে শুভ সূচনা গোপালপুরের, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ধনবাড়ীকে হারিয়ে শুভ সূচনা গোপালপুরের, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন স্টাফ রিপোর্টার : এস কে শিপন টাঙ্গাইল জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গোপালপুরের সুতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক মো. সেলিম মিঞা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঞ্জুরুল মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ নূরজাহান আক্তার সাথী, গোপালপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, সাধারণ সম্পাদক চাঁন মিয়া, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার লেলিন এবং সদস্য সচিব বদিউজ্জামান রানা। এছাড়াও ধনবাড়ী ও গোপালপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক গোপালপুর উপজেলা একাদশ দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ধনবাড়ী উপজেলা একাদশকে ১-০ গোলে পরাজিত করে টুর্নামেন্টে শুভ সূচনা করে। খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। টুর্নামেন্টকে ঘিরে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

টাঙ্গাইলের ভূঞাপুরের নিকলা দড়িপাড়া গ্রামে ঘটেছে নিশ্বংস ধর্ষনের ঘটনা

স্কুলছাত্রী সামিয়া হত্যা টাঙ্গাইলে এক নৃশংসতার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক রায় ভূঞাপুরে সপ্তম শ্রেণীর স্কুলছাত্রী সামিয়া আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় আসামি সাব্বির হোসেনকে মৃত্যুদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। এই দৃষ্টান্তমূলক রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহত সামিয়ার পরিবার ও রাষ্ট্রপক্ষ।যেভাবে ঘটেছিল সেই নৃশংসতামামলার বিবরণী থেকে জানা যায়ঘটনার দিন বিকেলে ভূঞাপুর উপজেলার নিকলা দড়িপাড়া গ্রামে নিজ বাড়ির পাশে খেলতে গিয়ে হঠাৎ নিখোঁজ হয় স্কুলছাত্রী সামিয়া আক্তার। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে গভীর রাতে নিকলা নয়াপাড়া এলাকার একটি ফসলি জমি থেকে সামিয়ার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।তদন্তে উঠে আসে সামিয়াকে একা পেয়ে একই গ্রামের ওলান মিয়ার ছেলে সাব্বির হোসেন প্রথমে তাকে পাশবিক নির্যাতন বা ধর্ষণ করে। পরবর্তীতে নিজের পরিচয় ও অপরাধ ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে সে সামিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ জমিতে ফেলে পালিয়ে যায়।আইনি তৎপরতা ও আসামির স্বীকারোক্তিহত্যাকাণ্ডের পর নিহত সামিয়ার বাবা বাদী হয়ে ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সাব্বির হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে এবং পরবর্তীতে আদালতে হাজির করা হলে সাব্বির বিচারকের সামনে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।দ্রুত বিচার ও আদালতের রায়মামলার সংবেদনশীলতা বিবেচনা করে দ্রুততম সময়ে তদন্ত শেষ করে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা এবং আইনি তথ্যপ্রমাণ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেন। অপরাধের সত্যতা প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক আসামি সাব্বির হোসেনকে ধর্ষণের পর হত্যার অপরাধে মৃত্যুদণ্ড এবং একই সাথে এক লক্ষ টাকা জরিমানার আদেশ দেন।আইনজীবীদের প্রতিক্রিয়া ও জনআকাঙ্ক্ষারায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান এই রায় সমাজে অপরাধীদের জন্য একটি কঠোর বার্তা। ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিচার এভাবেই দ্রুততার সাথে হওয়া উচিত।অন্যদিকে নিহত সামিয়ার পরিবার আদালতের এই রায়ে স্বস্তি প্রকাশ করে দ্রুত শাস্তি কার্যকরের দাবি জানিয়েছে। স্থানীয় বাসিন্দারাও এই দৃষ্টান্তমূলক রায়কে স্বাগত জানিয়ে বলেছেন প্রতিটি ধর্ষণের ঘটনার বিচার যদি এমন স্বচ্ছ ও দ্রুত প্রক্রিয়ায় সম্পন্ন হতো তবে সমাজে নারীদের নিরাপত্তা আরও জোরদার হতো।

আইন-অপরাধ

আরও পড়ুন
সরিষাবাড়ীতে অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়, চালককে ১ হাজার টাকা জরিমানা।
সরিষাবাড়ীতে অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়, চালককে ১ হাজার টাকা জরিমানা

জামালপুরের সরিষাবাড়ীতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে এক সিএনজি চালককে ১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার (১০ আগস্ট) সরিষাবাড়ী পৌরসভার সামনে থেকে জামালপুর শহর পর্যন্ত সিএনজিতে যাতায়াতের নির্ধারিত ভাড়া ৬০ টাকা হলেও যাত্রীদের কাছ থেকে ১০০ টাকা করে আদায়ের অভিযোগ ওঠে। এ ঘটনায় এক পরীক্ষার্থী বিষয়টি নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ফোন করে অভিযোগ জানান।অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। সেখানে উপস্থিত যাত্রীদের সঙ্গে কথা বলে এবং তাদের কাছ থেকে তথ্য নিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা নিশ্চিত করা হয়।পরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সংশ্লিষ্ট সিএনজি চালকের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। এ সময় চালককে ১ হাজার টাকা জরিমানা করা হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তাৎক্ষণিক এ ধরনের অভিযানে যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা গেছে। স্থানীয় যাত্রীরা জানান, নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় দীর্ঘদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শিক্ষার্থী ও নিম্নআয়ের মানুষ অতিরিক্ত ভাড়া দিতে গিয়ে সমস্যায় পড়ছেন।এদিকে, সংশ্লিষ্টরা বলছেন, কোনো পরিবহন চালক নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করলে যাত্রীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করতে পারেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয় যাত্রীদের দাবি, শুধু জরিমানা নয়, নিয়মিত তদারকির মাধ্যমে সিএনজি ও অন্যান্য গণপরিবহনে নির্ধারিত ভাড়া কার্যকর করা হলে যাত্রীদের হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা কমবে।

আগস্ট ১০, ২০২৬ 0
আবার মারামারিতে জড়িয়েছেন শান্তা ফারজানা ও আয়াস

জাতীয় প্রেসক্লাবে দুই সংগঠনের সংঘর্ষ, হাসপাতালেও মারামারি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

মির্জাপুরে নকল প্রসাধনী জব্দ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

মির্জাপুরে নকল প্রসাধনী জব্দ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলে হত্যা-দস্যুতা-চাঁদাবাজিসহ ১১ মামলার আসামি শান্ত র‍্যাবের হাতে আটক
টাঙ্গাইলে হত্যা-দস্যুতা-চাঁদাবাজিসহ ১১ মামলার আসামি শান্ত র‍্যাবের হাতে আটক

টাঙ্গাইলে হত্যা-দস্যুতা-চাঁদাবাজিসহ ১১ মামলার আসামি শান্ত র‍্যাবের হাতে আটক টাঙ্গাইল ৩০ জুলাই টাঙ্গাইল জেলার অপরাধ জগতের সক্রিয় সদস্য হিসেবে অভিযুক্ত হত্যা দস্যুতা চাঁদাবাজি ও নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ১১ মামলার আসামি মো. আরিফুর রহমান শান্ত (২৮)কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল।র‍্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে টাঙ্গাইল সদর উপজেলার বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শান্ত টাঙ্গাইল জেলার বাসিন্দা।র‍্যাবের তথ্যমতে গত ১২ নভেম্বর ২০২৫ রাত পৌনে ১২টার দিকে শান্তর নির্দেশনা ও প্রত্যক্ষ মদদে তার সহযোগীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা পৌরসভা এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড চালায়। তারা মহাসড়কে গাছের গুঁড়ি, লাকড়ি ও যানবাহনের টায়ারে আগুন ধরিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।এ ঘটনায় কালিহাতী থানায় ১৩ নভেম্বর ২০২৫ তারিখে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এবং The Explosive Substances Act, 1908-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই শান্ত গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র‍্যাব।র‍্যাব আরও জানায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধী ও নাশকতাকারীদের বিরুদ্ধে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জুলাই ৩০, ২০২৬ 0
টাঙ্গাইলে জেলা পুলিশের অভিযানে ২৫ জন গ্রেপ্তার উদ্ধার ২৭৫ পিস ইয়াবা

টাঙ্গাইলে জেলা পুলিশের অভিযানে ২৫ জন গ্রেপ্তার উদ্ধার ২৭৫ পিস ইয়াবা

ধর্ষণের চেষ্টা মামলার আসামিসহ চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক গ্রেফতার

ধর্ষণের চেষ্টা মামলার আসামিসহ চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক গ্রেফতার

র‌্যাব-১৪-এর অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার

র‌্যাব-১৪-এর অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন
স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন ২৭ জুলাই ২০২৬ সোমবার রাত ১১ ঘটিকায় শরীয়তপুর নড়িয়া থানাধীন আচুড়া গ্রামস্থ জনৈক আজিজ ঢালীর বাগান থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা’ ৯৯৯ নম্বরে ফোন করে জানান যে, সেখানে কয়েকজন দুর্বৃত্ত মিলে এক ব্যক্তিকে আটকে রেখেছে এবং এক নারীকে নির্যাতন করছে। ৯৯৯ তাৎক্ষনিকভাবে নড়িয়া থানাকে বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ এর কলটেকার কনস্টেবল বিল্লাল হোসেন এবং এ সংক্রান্তে কলার ও সংশ্লিষ্ট থানার সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯ এর পুলিশ ডিসপাচার এসআই মো. মিজানুর রহমান। ঘটনার প্রাথমিক বিবরণে ভিকটিমের বর্ণনায় জানা যায়, ভিক্টিমের স্বামী রাজিব আহমেদ খানকে তার পরিচিত হযরত আলী খন্দকার নামে একজন লোক মোবাইল ফোনে জনৈক আজিজ ঢালীর বাগানে যাওয়ার কথা বলে। ভিকটিমের স্বামী রাজিব আহমেদ খান ঘটনাস্থলে গেলে হযরত আলী খন্দকার রাব্বি ও ইমন খন্দকারসহ আরো অজ্ঞাত তিন চারজন মিলে ভিকটিমের স্বামীকে বেঁধে ফেলে বলেন ‘তোর স্ত্রীকে ফোন দিয়ে টাকা নিয়ে আসতে বল তাহলে তোকে আমরা ছেড়ে দেব।‘ এরপর কলার তার স্ত্রী ভিকটিম ফারজানা আক্তার ফেন্সিকে (২৫) কে ফোন করে ঘটনাস্থলে আসতে বলেন। তখন ভিকটিমকে দুই ব্যক্তি আটিপাড়া থেকে একটি অটোযোগে ঘটনাস্থলে এনে ভিকটিমের স্বামীকে মারধর করে অন্যদের সহযোগিতায় হযরত আলী খন্দকার ও মোঃ রাব্বি ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। ৯৯৯ থেকে সংবাদপ্রাপ্ত হয়ে নড়িয়া থানার সার্কেল অফিসার জনাব মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ ও অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া, আইসি ভোজেশ্বর এসআই (নি:) জোবায়ের হোসেন ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিম ও ভিকটিমের স্বামীকে উদ্ধার করত: ভিকটিমকে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করে। তৎক্ষণাৎ এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত ১. হযরত আলী খন্দকার (৪২),পিতা- আব্দুল হাই খন্দকার, সাং-আটিপাড়া, থানা-পালং, জেলা-শরীয়তপুর ২. মোঃ রাব্বি (২৮),পিতামৃত- আলমগীর বেপারী,সাং-আচরা,থানা-নড়িয়া,জেলা- শরীয়তপুর এবং সহযোগী আসামী ইমন খন্দকার (২৬) পিতা-মালেক খন্দকার,সাং- আচরা,থানা-নড়িয়া,জেলা- শরীয়তপুরগণকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। এ সংক্রান্তে মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জুলাই ৩০, ২০২৬ 0
মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি মানিকগঞ্জে মোবাইল কোর্ট ৩ ফার্মেসিকে ১৯ হাজার টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি মানিকগঞ্জে মোবাইল কোর্ট ৩ ফার্মেসিকে ১৯ হাজার টাকা জরিমানা

দেলদুয়ারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩০৩টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস

দেলদুয়ারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩০৩টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস

টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ২৪

টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ২৪

0 মন্তব্য