গোপালপুর মাহমুদপুর বাজারে দুর্ধর্ষ চুরিএক রাতে তিন দোকান খালি
গোপালপুর মাহমুদপুর বাজারে দুর্ধর্ষ চুরি এক রাতে তিন দোকান খালি, ৩০০ বস্তা ইউরিয়া সার লুটব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক, চোর ধরতে পুলিশের তদন্ত শুরু স্টাফ রিপোর্টার : এস কে শিপন গোপালপুর(টাঙ্গাইল) টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের মাহমুদপুর বাজারে সংঘটিত হয়েছে এক ভয়াবহ ও পরিকল্পিত চুরির ঘটনা। গতরাতে দুর্বৃত্তরা একই সঙ্গে তিনটি দোকানে হানা দিয়ে বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পুরো বাজারজুড়ে ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। ভুক্তভোগী ব্যবসায়ীদের তথ্যমতে, মাহমুদপুর বাজারের ইউরিয়া সারের ডিলার মোবারক আলী তালুকদারের দোকান থেকে প্রায় ৩০০ বস্তা ইউরিয়া সার চুরি হয়েছে, যার বাজারমূল্য কয়েক লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। একই রাতে পাশের একটি ইলেকট্রিক দোকান থেকে দুটি বৈদ্যুতিক মোটর ও বিপুল পরিমাণ মূল্যবান বৈদ্যুতিক তার চুরি করা হয়। এছাড়াও একটি কাপড়ের দোকান থেকে বিভিন্ন ধরনের কাপড় লুট করে নিয়ে যায় চোরচক্র। চুরির ঘটনাটি ছিল অত্যন্ত কৌশলী ও পূর্বপরিকল্পিত। দোকানগুলোর তালা ভেঙে মালামাল সরিয়ে নেওয়ার পাশাপাশি চোরেরা সিসি ক্যামেরা খুলে ফেলার চেষ্টা করে। তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে ক্যামেরায় অভিযুক্তদের একজনের ছবি ধারণ হয়, যা তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে বিবেচিত হচ্ছে। ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান ছবিতে ধরা পড়া ব্যক্তিকে কেউ চিনে থাকলে যেন দ্রুত পরিচয় নিশ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা হয়। তারা আরও বলেন এভাবে একের পর এক চুরির ঘটনা ঘটতে থাকলে ব্যবসা করা অসম্ভব হয়ে পড়বে। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে গোপালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চোরদের শনাক্তের চেষ্টা চলছে।এলাকাবাসী ও বাজারের ব্যবসায়ীরা দ্রুত চোরচক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়ে বাজার এলাকায় রাতের নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তারা নিয়মিত পুলিশ টহল ও বাজারে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন।
খুলনা জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব সরকার ওমর ফারুক। নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণকে ঘিরে খুলনা জেলা পুলিশের ক...
ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ১৬ আসামির মধ্যে দুইজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে চার...

