ঘাটাইলে কৃষিজমি থেকে অবৈধ মাটি কাটায় ইটভাটাকে দেড় লক্ষ টাকা জরিমানা
ঘাটাইলে কৃষিজমি থেকে অবৈধ মাটি কাটায় ইটভাটাকে দেড় লক্ষ টাকা জরিমানা
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কৃষি জমি রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে পরিচালিত এক অভিযানে একটি ইটভাটাকে দেড় লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
আজ মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৫) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের দক্ষিণ খিলগাতী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়া গেলে মেসার্স এস. আর. এন. ইটভাটার ম্যানেজারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইটভাটার কাঁচামাল সংগ্রহের জন্য ফসলি জমি থেকে মাটি কেটে পরিবেশ ও কৃষি জমির মারাত্মক ক্ষতি করা হচ্ছিল। এ অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫(১) ধারা অনুযায়ী অভিযুক্ত ইটভাটার ম্যানেজারকে ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, কৃষি জমি দেশের খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি। অবৈধভাবে মাটি কেটে জমির উর্বরতা নষ্ট করা হলে তা ভবিষ্যতে ভয়াবহ প্রভাব ফেলবে। তাই এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ ইটভাটা ও কৃষি জমি ধ্বংসকারী কার্যক্রমের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
খুলনা সদর থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি, মামলার এজাহারনামীয় আসামি, পেশাদার চোর ও মাদক মামলার এক আসামিসহ মোট চা...
আগস্ট ২৩, ২০২৬
নেত্রকোনার মোহনগঞ্জে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অভিযোগে তিন যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার...
আগস্ট ২২, ২০২৬

