মতামত

ঢাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সভা

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
সেপ্টেম্বর ১, ২০২৬
ঢাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সভা
ঢাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সভা
ঢাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সভা ঢাকা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি ঢাকা জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।আজ ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক মিজ্ ফরিদা খানম।সভায় ঢাকা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। একই সঙ্গে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং চলমান উন্নয়ন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়।এ সময় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিগণ স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
Tags: ঢাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সভা ঢাকা জেলার

মতামত

দেলদুয়ারের দেউলী ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দেলদুয়ারের দেউলী ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

দেলদুয়ারের দেউলী ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নে মাদক ইভটিজিং কিশোর গ্যাং চাঁদাবাজি, অনলাইন জু...

সেপ্টেম্বর ১, ২০২৬
টাঙ্গাইলে জব ফেয়ার উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টাঙ্গাইলে জব ফেয়ার উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে জব ফেয়ার উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জেলা প্রশাসন, টাঙ্গাইলের আয়োজনে জনসেবা চত্বরে অনুষ্ঠিত...

আগস্ট ২৭, ২০২৬

0 মন্তব্য