সারা দেশ

বেনাপোল সীমান্তে ৭ লাখ ৬৩ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ

মোঃ মিলন
মোঃ মিলন উপজেলা প্রতিনিধি,শার্শা
আগস্ট ৩১, ২০২৬
বেনাপোল সীমান্তে ৭ লাখ ৬৩ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ
বেনাপোল সীমান্তে ৭ লাখ ৬৩ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ
যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩১ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বেনাপোল আইসিপি টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৬৯টি ভারতীয় শাড়ি, ৩টি কম্বল, ৫০ প্যাকেট ফুচকা, ৪ কেজি জিরা, ২ কেজি কিসমিস, ৫৪২টি চকলেট এবং ৩১৩টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী। বিজিবি জানিয়েছে, জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৬৩ হাজার ৩৫০ টাকা। সীমান্তে অভিযান অব্যাহত যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Tags: বেনাপোল সীমান্তে লাখ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ

সারা দেশ

সাদিপুরে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদ, নাগরিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি সাদিপুরে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদ, নাগরিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি

বেনাপোল পৌরসভার সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে টানা পঞ্চম দিনের মতো গণসংযোগ করেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের...

আগস্ট ৩১, ২০২৬
দুর্গাপুরে নজরুল স্মরণ অনুষ্ঠান : নজরুলের  দেশপ্রেম, মানবিকতা এবং অসাম্প্রদায়িক চেতনা ধারণের আহ্বান দুর্গাপুরে নজরুল স্মরণ অনুষ্ঠান : নজরুলের দেশপ্রেম, মানবিকতা এবং অসাম্প্রদায়িক চেতনা ধারণের আহ্বান

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় কথা, কবিতা ও সংগীতের মধ্য দিয়ে স্মরণ করা হলো বাংলাদেশের জাতীয় ও কালোত্তীর্ণ কবি কাজী নজরুল ইসলামকে। উপজেলার বির...

আগস্ট ৩১, ২০২৬

0 মন্তব্য