সারা দেশ

বেনাপোলে ফর্কলিফট থেকে ভারী যন্ত্রাংশ পড়ে শ্রমিক গুরুতর আহত

মোঃ মিলন
মোঃ মিলন উপজেলা প্রতিনিধি,শার্শা
আগস্ট ৩১, ২০২৬
যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় ভারী যন্ত্রাংশ বুকে পড়ে আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে
যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় ভারী যন্ত্রাংশ বুকে পড়ে আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় ভারী যন্ত্রাংশ বুকে পড়ে আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোল স্থলবন্দরের ৯ নম্বর সেডের অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে। আহত আক্তারুল ইসলাম বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের বাকের আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-৯২৫) নিয়ন্ত্রিত এলাকায় ফর্কলিফটের সাহায্যে একটি ফিল্ম ট্রাকে মালামাল লোড করা হচ্ছিল। এ সময় ফর্কলিফট থেকে একটি ভারী যন্ত্রাংশ স্লিপ করে আক্তারুল ইসলামের বুকের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান।

সাদিপুরে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদ, নাগরিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি সাদিপুরে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদ, নাগরিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি

পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাভারণে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। স্বজনদের দাবি, চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫-এর সভাপতি তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক সহিদ আলী জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে গিয়ে আহত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। বর্তমানে তার শারীরিক অবস্থা গুরুতর বলে জানান তারা।

শ্রমিক নেতারা বলেন, দেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর বেনাপোলে প্রতিদিন বিপুলসংখ্যক শ্রমিক ভারী যন্ত্রপাতি নিয়ে কাজ করেন। কিন্তু বন্দরের অভ্যন্তরে পর্যাপ্ত জরুরি চিকিৎসাসেবা ও উন্নত স্বাস্থ্যব্যবস্থা না থাকায় দুর্ঘটনায় আহত শ্রমিকদের দ্রুত নাভারণ কিংবা যশোরের হাসপাতালে নিতে হয়।

তাদের অভিযোগ, দুর্ঘটনার পর যানজটসহ নানা কারণে দূরের হাসপাতালে নিতে গিয়ে অনেক সময় মূল্যবান সময় নষ্ট হয়। অতীতেও দুর্ঘটনায় আহত শ্রমিকদের দ্রুত চিকিৎসা না পাওয়ায় পথেই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেন।

শ্রমিক নেতাদের প্রশ্ন, দুর্ঘটনায় আহত শ্রমিকদের জরুরি চিকিৎসার জন্য আর কতদিন ১৪ থেকে ৩৬ কিলোমিটার দূরের হাসপাতালে নিতে হবে? তারা বন্দর এলাকায় কর্মরত শ্রমিকদের জীবন ও নিরাপত্তার কথা বিবেচনা করে বেনাপোল স্থলবন্দরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি হাসপাতাল নির্মাণের দাবি জানান।

গোপালপুরে শ্রদ্ধার্ঘ্য ও সাংস্কৃতিক আয়োজনে 'নজরুল বর্ষ' উদযাপিত গোপালপুরে শ্রদ্ধার্ঘ্য ও সাংস্কৃতিক আয়োজনে 'নজরুল বর্ষ' উদযাপিত

শ্রমিক ও স্থানীয়দের দাবি, বন্দরের অভ্যন্তরে ভারী যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার পাশাপাশি জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা প্রয়োজন। এতে দুর্ঘটনার ঝুঁকি কমার পাশাপাশি দুর্ঘটনায় আহত শ্রমিকদের দ্রুত চিকিৎসার আওতায় আনা সম্ভব হবে।

Tags: যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার

সারা দেশ

সাদিপুরে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদ, নাগরিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি সাদিপুরে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদ, নাগরিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি

বেনাপোল পৌরসভার সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে টানা পঞ্চম দিনের মতো গণসংযোগ করেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের...

আগস্ট ৩১, ২০২৬
দুর্গাপুরে নজরুল স্মরণ অনুষ্ঠান : নজরুলের  দেশপ্রেম, মানবিকতা এবং অসাম্প্রদায়িক চেতনা ধারণের আহ্বান দুর্গাপুরে নজরুল স্মরণ অনুষ্ঠান : নজরুলের দেশপ্রেম, মানবিকতা এবং অসাম্প্রদায়িক চেতনা ধারণের আহ্বান

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় কথা, কবিতা ও সংগীতের মধ্য দিয়ে স্মরণ করা হলো বাংলাদেশের জাতীয় ও কালোত্তীর্ণ কবি কাজী নজরুল ইসলামকে। উপজেলার বির...

আগস্ট ৩১, ২০২৬

0 মন্তব্য