মতামত

দেলদুয়ারের দেউলী ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
সেপ্টেম্বর ১, ২০২৬
দেলদুয়ারের দেউলী ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
দেলদুয়ারের দেউলী ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
দেলদুয়ারের দেউলী ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নে মাদক ইভটিজিং কিশোর গ্যাং চাঁদাবাজি, অনলাইন জুয়া, বাল্যবিবাহ ও সন্ত্রাসবিরোধী মাদকবিরোধী র‍্যালি, সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।দেউলী ইউনিয়ন কমিউনিটি পুলিশ ও দেলদুয়ার থানা পুলিশের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে জনপ্রতিনিধি স্থানীয় নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষার্থী গ্রাম পুলিশ কমিউনিটি পুলিশিং সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াৎ হোসেন। তিনি মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অপরাধ দমনে পুলিশ ও জনগণের সম্মিলিত সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। ওসি সাখাওয়াৎ হোসেন বলেন মাদক ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয় সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। অপরাধমুক্ত নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।কর্মসূচিতে দেউলী ইউনিয়নের জনপ্রতিনিধি স্থানীয় নেতৃবৃন্দ কমিউনিটি পুলিশিং সদস্য গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষার্থী গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Tags: দেলদুয়ারের দেউলী ইউনিয়নে মাদকবিরোধী র্যালি সমাবেশ টাঙ্গাইলের দেলদুয়ার

মতামত

দেলদুয়ারের দেউলী ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দেলদুয়ারের দেউলী ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

দেলদুয়ারের দেউলী ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নে মাদক ইভটিজিং কিশোর গ্যাং চাঁদাবাজি, অনলাইন জু...

সেপ্টেম্বর ১, ২০২৬
টাঙ্গাইলে জব ফেয়ার উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টাঙ্গাইলে জব ফেয়ার উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে জব ফেয়ার উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জেলা প্রশাসন, টাঙ্গাইলের আয়োজনে জনসেবা চত্বরে অনুষ্ঠিত...

আগস্ট ২৭, ২০২৬

0 মন্তব্য