আইন-অপরাধ

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার

reporter-icon
মো: সাজিদ পিয়াল: সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
মার্চ ২৯, ২০২৬ | 0

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার রাজধানীর আশপাশ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, ২৮ মার্চ ২০২৬ তারিখ রাতে ঢাকা জেলা ডিবি (উত্তর) পৃথক দুটি অভিযান পরিচালনা করে। প্রথম অভিযানে রাত ৮টার দিকে ধামরাই থানাধীন কালামপুর এলাকা থেকে মোঃ ওয়ারিদ হোসেন (২০)-কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।একই দিনে রাত সাড়ে ১০টার দিকে সাভার থানাধীন জয়নাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মোঃ আল আমিন (২৮) ও মোঃ খায়রুল মিয়া (৩২)-কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট (মোট ওজন প্রায় ৫ গ্রাম) উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। ডিবি পুলিশের এক কর্মকর্তা জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tags

কাবারিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ে "ওয়ান চাইল্ড ওয়ান ট্রি"
সর্বাধিক পঠিত
টাঙ্গাইলের ভূঞাপুরের নিকলা দড়িপাড়া গ্রামে ঘটেছে নিশ্বংস ধর্ষনের ঘটনা

স্কুলছাত্রী সামিয়া হত্যা টাঙ্গাইলে এক নৃশংসতার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক রায় ভূঞাপুরে সপ্তম শ্রেণীর স্কুলছাত্রী সামিয়া আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় আসামি সাব্বির হোসেনকে মৃত্যুদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। এই দৃষ্টান্তমূলক রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহত সামিয়ার পরিবার ও রাষ্ট্রপক্ষ।যেভাবে ঘটেছিল সেই নৃশংসতামামলার বিবরণী থেকে জানা যায়ঘটনার দিন বিকেলে ভূঞাপুর উপজেলার নিকলা দড়িপাড়া গ্রামে নিজ বাড়ির পাশে খেলতে গিয়ে হঠাৎ নিখোঁজ হয় স্কুলছাত্রী সামিয়া আক্তার। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে গভীর রাতে নিকলা নয়াপাড়া এলাকার একটি ফসলি জমি থেকে সামিয়ার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।তদন্তে উঠে আসে সামিয়াকে একা পেয়ে একই গ্রামের ওলান মিয়ার ছেলে সাব্বির হোসেন প্রথমে তাকে পাশবিক নির্যাতন বা ধর্ষণ করে। পরবর্তীতে নিজের পরিচয় ও অপরাধ ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে সে সামিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ জমিতে ফেলে পালিয়ে যায়।আইনি তৎপরতা ও আসামির স্বীকারোক্তিহত্যাকাণ্ডের পর নিহত সামিয়ার বাবা বাদী হয়ে ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সাব্বির হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে এবং পরবর্তীতে আদালতে হাজির করা হলে সাব্বির বিচারকের সামনে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।দ্রুত বিচার ও আদালতের রায়মামলার সংবেদনশীলতা বিবেচনা করে দ্রুততম সময়ে তদন্ত শেষ করে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা এবং আইনি তথ্যপ্রমাণ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেন। অপরাধের সত্যতা প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক আসামি সাব্বির হোসেনকে ধর্ষণের পর হত্যার অপরাধে মৃত্যুদণ্ড এবং একই সাথে এক লক্ষ টাকা জরিমানার আদেশ দেন।আইনজীবীদের প্রতিক্রিয়া ও জনআকাঙ্ক্ষারায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান এই রায় সমাজে অপরাধীদের জন্য একটি কঠোর বার্তা। ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিচার এভাবেই দ্রুততার সাথে হওয়া উচিত।অন্যদিকে নিহত সামিয়ার পরিবার আদালতের এই রায়ে স্বস্তি প্রকাশ করে দ্রুত শাস্তি কার্যকরের দাবি জানিয়েছে। স্থানীয় বাসিন্দারাও এই দৃষ্টান্তমূলক রায়কে স্বাগত জানিয়ে বলেছেন প্রতিটি ধর্ষণের ঘটনার বিচার যদি এমন স্বচ্ছ ও দ্রুত প্রক্রিয়ায় সম্পন্ন হতো তবে সমাজে নারীদের নিরাপত্তা আরও জোরদার হতো।

বিশ্বনাথে শাহ ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসা সহায়তা বিতরণ।

সিলেটের বিশ্বনাথে ‘শাহ ফাউন্ডেশন’র উদ্যোগে উপজেলা ও পৌর এলাকার ১৫টি অসহায়-গরীব ও দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে চিকিৎসা সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ ফাউন্ডেশনের কার্যালয়ে ওই চিকিৎসা সহায়তা বিতরণ করা হয়। সংগঠক ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘শাহ ফাউন্ডেশন’র চিকিৎসা সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠক আব্দুল মুতাকিন, শাহ লায়েক, জামিল আহমদ, শিবলু মিয়া, দুলাল মিয়া প্রমুখ নেতৃবৃন্দ। মানবতার কল্যাণে কাজ করার লক্ষ্যেই ‘শাহ ফাউন্ডেশন’ গঠন করা হয়েছে দাবী করে যুক্তরাজ্য থেকে মুঠোফোনে ‘শাহ ফাউন্ডেশন’র চেয়ারম্যান ও আসন্ন বিশ্বনাথ পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী শাহ আবুল কালাম বলেন, দীর্ঘদিন ধরে আমরা অনেকটাই নিরবে এলাকার অসহায়-গরীব ও দুস্থ পরিবারের সদস্যদের কল্যাণে কাজ করছি। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগীতা পেলে আমরা আমাদের কর্মপরিধি আরোও বৃদ্ধি করব।

গোপালপুরে সড়কের বেহাল দশা, রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বেড়িপটল গ্রামের প্রধান সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে সড়কটি কাদায় পরিণত হয়ে যানবাহন ও পথচারীদের চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। ক্ষোভ ও প্রতিবাদ জানাতে সড়কের বিভিন্ন স্থানে ধানের চারা রোপণ করেছেন গ্রামবাসী।স্থানীয়রা জানান, সড়কটি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের শেষ প্রান্তের কাবারিয়াবাড়ী-সুতারবাড়ী মোড় হয়ে বেঙ্গুলা বাজারে গিয়ে শেষ হয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ যাতায়াত করেন। বেড়িপটল গ্রামটি কৃষিনির্ভর হওয়ায় এখানকার অধিকাংশ মানুষের জীবিকার অন্যতম প্রধান উৎস কৃষি ও সবজি চাষ। ফলে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় কৃষিপণ্য পরিবহনেও নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।গ্রামবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই সড়কের অধিকাংশ অংশ কাদায় পরিণত হয়। কাদার কারণে কোনো ধরনের যানবাহন গ্রামে প্রবেশ করতে পারে না। এমনকি কেউ অসুস্থ হলে তাকে কাঁধে করে কাঁচা ও কর্দমাক্ত রাস্তা পার করে পরে যানবাহনে তুলতে হয়। এতে জরুরি রোগী পরিবহনেও চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের।এদিকে বেড়িপটল গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও সড়কের বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতেও সমস্যা হচ্ছে বলে জানান স্থানীয়রা।স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বছরের পর বছর ধরে রাস্তাটির এমন দুরবস্থা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। নির্বাচনের সময় বিভিন্ন প্রার্থী এসে রাস্তা সংস্কারের নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচন শেষ হলে তাদের আর দেখা যায় না—এমন অভিযোগও রয়েছে এলাকাবাসীর।তাদের দাবি, জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক। একই সঙ্গে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং জরুরি রোগী পরিবহনের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে দ্রুত সড়কটি সংস্কার করা হবে—এটাই এখন তাদের প্রত্যাশা।

টাঙ্গাইলে র‌্যাবের পৃথক অভিযানে মাদকসহ ২ কারবারি ও ২ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

র‌্যাব-১৪ জানায়, ১৪ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে ঘাটাইল উপজেলার আঠারদানা এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে একটি সিএনজি তল্লাশি করা হয়। এ সময় যাত্রীবেশে থাকা রাজশাহীর মো. রাব্বি ইসলাম (২১)-কে ৫০ বোতল ফায়ারডিল ও একটি মোবাইল ফোনসহ আটক করা হয়। এদিকে, ১৫ জুলাই সকাল ৮টা ৪৫ মিনিটে সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় একটি অটোরিকশা তল্লাশি করে রাজশাহীর মোছা. আম্বিয়া বেগম (৪২) ও মো. নাজিমুদ্দীন (২৫)-কে গ্রেপ্তার করা হয়। তাদের ভ্যানিটি ব্যাগে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১১৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। অন্যদিকে, একই দিনে পৃথক অভিযানে সদর উপজেলার বাসালিয়া এলাকা থেকে কালিহাতী থানার হত্যাচেষ্টা মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সোহেল (৩২)-কে গ্রেপ্তার করা হয়। এছাড়া সখীপুর উপজেলার নলুয়া বাজার এলাকা থেকে চেক জালিয়াতির মামলায় (এনআই অ্যাক্ট ১৩৮) এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুসরাত জাহান নুপুর (৩৮)-কে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-১৪ এর মিডিয়া অফিস থেকে জানানো হয়েছে।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল টাঙ্গাইল মহাসড়ক অবরোধে স্থবির উত্তরবঙ্গগামী লেন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল টাঙ্গাইল স্টাফ রিপোর্টার :এস কে শিপন মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ ​সমগ্র দেশ যখন তীব্র ক্ষোভ আর আন্দোলনে উত্তাল, তখন সেই জোয়ারে শামিল হতে পিছিয়ে নেই টাঙ্গাইলও। শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৬ দফা দাবিতে টাঙ্গাইলের বিভিন্ন কলেজের এইচএসসি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীরা এক বিশাল বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। আজ দুপুরের দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থীরা একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জেলা সদর রোড, নিরালা মোড়, ভিক্টোরিয়া রোড, পুরাতন বাসস্ট্যান্ড ও ঢাকা রোড গোডাউন বাজারসহ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের কণ্ঠে "শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে করতে হবে", "আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে", "শিক্ষা নিয়ে রাজনীতি চলবে না চলবে না", এবং "আমার বোন কবরে খুনি কেন বাইরে" সহ বিভিন্ন ঝাঁঝালো স্লোগান প্রতিধ্বনিত হয়। ​শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেলা আনুমানিক ১:২৫ ঘটিকার সময় বিক্ষোভ মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় পৌঁছায় এবং শিক্ষার্থীরা মহাসড়কের ওপর বসে পড়ে উত্তরবঙ্গমুখী লেনটি সম্পূর্ণ অবরোধ করেন। শিক্ষার্থীদের আকস্মিক এই অবরোধের ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে শত শত যানবাহন আটকা পড়ে এবং চরম যানজটের সৃষ্টি হয়, যার ফলে সাধারণ যাত্রী ও চালকেরা চরম দুর্ভোগে পড়েন। আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা জানান, বর্তমান শিক্ষা কারিকুলাম ও পরীক্ষা নিয়ে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার দায় শিক্ষা মন্ত্রণালয় তথা শিক্ষামন্ত্রী এড়াতে পারেন না। তারা অভিযোগ করেন, শিক্ষা নিয়ে নোংরা রাজনীতি বন্ধ করতে হবে এবং সাম্প্রতিক সহিংসতায় নিহত সহপাঠীদের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত, আশেকপুর বাইপাস এলাকায় শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি ও বিক্ষোভ অবস্থান অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আইন-অপরাধ

আরও পড়ুন
নাগরপুরে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন
নাগরপুরে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন

নাগরপুরে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন টাঙ্গাইলের নাগরপুরে বৈশাখী টেলিভিশন ও আমার দেশ পত্রিকার নাগরপুর প্রতিনিধি মো.জসিউর রহমান লুকনের বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ তুলে তাকে দ্রুত অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নাগরপুর উপজেলা চত্বরে এ মানববন্ধনের আয়োজন করেন সাংবাদিক লুকনের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ তোলা ভুক্তভোগীরা।মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা অভিযোগ করেন সাংবাদিক পরিচয় ব্যবহার করে মো. জসিউর রহমান লুকন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর চাপ সৃষ্টি এবং হয়রানি করেছেন। এ সময় তারবিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগতদন্তকরেপ্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।বক্তারা বলেন সাংবাদিকতার মতো মহান পেশার পরিচয় ব্যবহার করে কেউ যদি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হন তাহলে তার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃপক্ষের কাছে অভিযোগগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।মানববন্ধন থেকে মো. জসিউর রহমান লুকনকে দ্রুত দায়িত্ব থেকে অপসারণ অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রমাণিত হলে আইনানুগ শাস্তির দাবি জানানো হয়।তবে এসব অভিযোগের বিষয়ে মো. জসিউর রহমান লুকনের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আগস্ট ১৪, ২০২৬ 0
টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৪১

টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৪১

টাঙ্গাইলে অবৈধ জালবিরোধী বিশেষ অভিযান

টাঙ্গাইলে অবৈধ জালবিরোধী বিশেষ অভিযান

Writing
জামালপুরে গৃহবধূর ছবি বিকৃত করে ব্ল্যাকমেইল, ধর্ষণ মামলায় দুজনের মৃত্যুদণ্ড।

জামালপুরে গৃহবধূর ছবি বিকৃত করে ব্ল্যাকমেইল, ধর্ষণ মামলায় দুজনের মৃত্যুদণ্ড

সরিষাবাড়ীতে অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়, চালককে ১ হাজার টাকা জরিমানা।
সরিষাবাড়ীতে অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়, চালককে ১ হাজার টাকা জরিমানা

জামালপুরের সরিষাবাড়ীতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে এক সিএনজি চালককে ১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার (১০ আগস্ট) সরিষাবাড়ী পৌরসভার সামনে থেকে জামালপুর শহর পর্যন্ত সিএনজিতে যাতায়াতের নির্ধারিত ভাড়া ৬০ টাকা হলেও যাত্রীদের কাছ থেকে ১০০ টাকা করে আদায়ের অভিযোগ ওঠে। এ ঘটনায় এক পরীক্ষার্থী বিষয়টি নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ফোন করে অভিযোগ জানান।অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। সেখানে উপস্থিত যাত্রীদের সঙ্গে কথা বলে এবং তাদের কাছ থেকে তথ্য নিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা নিশ্চিত করা হয়।পরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সংশ্লিষ্ট সিএনজি চালকের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। এ সময় চালককে ১ হাজার টাকা জরিমানা করা হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তাৎক্ষণিক এ ধরনের অভিযানে যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা গেছে। স্থানীয় যাত্রীরা জানান, নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় দীর্ঘদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শিক্ষার্থী ও নিম্নআয়ের মানুষ অতিরিক্ত ভাড়া দিতে গিয়ে সমস্যায় পড়ছেন।এদিকে, সংশ্লিষ্টরা বলছেন, কোনো পরিবহন চালক নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করলে যাত্রীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করতে পারেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয় যাত্রীদের দাবি, শুধু জরিমানা নয়, নিয়মিত তদারকির মাধ্যমে সিএনজি ও অন্যান্য গণপরিবহনে নির্ধারিত ভাড়া কার্যকর করা হলে যাত্রীদের হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা কমবে।

আগস্ট ১০, ২০২৬ 0
আবার মারামারিতে জড়িয়েছেন শান্তা ফারজানা ও আয়াস

জাতীয় প্রেসক্লাবে দুই সংগঠনের সংঘর্ষ, হাসপাতালেও মারামারি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

মির্জাপুরে নকল প্রসাধনী জব্দ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

মির্জাপুরে নকল প্রসাধনী জব্দ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলে হত্যা-দস্যুতা-চাঁদাবাজিসহ ১১ মামলার আসামি শান্ত র‍্যাবের হাতে আটক
টাঙ্গাইলে হত্যা-দস্যুতা-চাঁদাবাজিসহ ১১ মামলার আসামি শান্ত র‍্যাবের হাতে আটক

টাঙ্গাইলে হত্যা-দস্যুতা-চাঁদাবাজিসহ ১১ মামলার আসামি শান্ত র‍্যাবের হাতে আটক টাঙ্গাইল ৩০ জুলাই টাঙ্গাইল জেলার অপরাধ জগতের সক্রিয় সদস্য হিসেবে অভিযুক্ত হত্যা দস্যুতা চাঁদাবাজি ও নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ১১ মামলার আসামি মো. আরিফুর রহমান শান্ত (২৮)কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল।র‍্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে টাঙ্গাইল সদর উপজেলার বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শান্ত টাঙ্গাইল জেলার বাসিন্দা।র‍্যাবের তথ্যমতে গত ১২ নভেম্বর ২০২৫ রাত পৌনে ১২টার দিকে শান্তর নির্দেশনা ও প্রত্যক্ষ মদদে তার সহযোগীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা পৌরসভা এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড চালায়। তারা মহাসড়কে গাছের গুঁড়ি, লাকড়ি ও যানবাহনের টায়ারে আগুন ধরিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।এ ঘটনায় কালিহাতী থানায় ১৩ নভেম্বর ২০২৫ তারিখে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এবং The Explosive Substances Act, 1908-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই শান্ত গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র‍্যাব।র‍্যাব আরও জানায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধী ও নাশকতাকারীদের বিরুদ্ধে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জুলাই ৩০, ২০২৬ 0
টাঙ্গাইলে জেলা পুলিশের অভিযানে ২৫ জন গ্রেপ্তার উদ্ধার ২৭৫ পিস ইয়াবা

টাঙ্গাইলে জেলা পুলিশের অভিযানে ২৫ জন গ্রেপ্তার উদ্ধার ২৭৫ পিস ইয়াবা

ধর্ষণের চেষ্টা মামলার আসামিসহ চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক গ্রেফতার

ধর্ষণের চেষ্টা মামলার আসামিসহ চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক গ্রেফতার

র‌্যাব-১৪-এর অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার

র‌্যাব-১৪-এর অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার

0 মন্তব্য