আইন-অপরাধ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

মাহিদুল ইসলাম
মাহিদুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর একটি বিশেষ অভিযানে ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে।​আজ ০১ আগস্ট ২০২৬ তারিখে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল রাত ১টার সময় এই অভিযান পরিচালনা করে। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রাম থেকে এই মাদকদ্রব্য জব্দ করা হয়। ​ ​উদ্ধারকৃত মাদক: ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ। ​বাজারমূল্য: ৩৮,৪০০/- (আটত্রিশ হাজার চারশত) টাকা। ​ জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। ​ ​গত জুলাই মাসে ৫৩ বিজিবি কর্তৃক পরিচালিত বিভিন্ন অভিযানে নিম্নলিখিত মাদকদ্রব্য জব্দ করা হয়:​এস্কাফ সিরাপ: ৬৯৯ বোতল (০১ জন আসামীসহ)।​ফেয়ারডিল সিরাপ: ৬৪ বোতল।​মদ: ৯০ বোতল।​মোট বাজারমূল্য: ৪,৪০,২০০/- (চার লক্ষ চল্লিশ হাজার দুইশত) টাকা। ​ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান যে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ ইন প্রতিরোধ করাসহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে এবং বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সবসময় তৎপর রয়েছে ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
Tags: চাঁপাইনবাবগঞ্জ বিজিবি অভিযান এস্কাফ সিরাপ মাদক জব্দ ভারতীয় মাদক সীমান্ত শিবগঞ্জ

আইন-অপরাধ

সরিষাবাড়ীতে পরকীয়া সম্পর্ক ঘিরে চাঞ্চল্য, দেবরকে বিয়ে করলেন প্রবাসীর স্ত্রী সরিষাবাড়ীতে পরকীয়া সম্পর্ক ঘিরে চাঞ্চল্য, দেবরকে বিয়ে করলেন প্রবাসীর স্ত্রী

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে একটি পরিবারের দাম্পত্য ও পারিবারিক সম্পর্ককে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ও ব্যাপক আলোচনা সৃষ্টি...

আগস্ট ১৫, ২০২৬
Writing
জামালপুরে গৃহবধূর ছবি বিকৃত করে ব্ল্যাকমেইল, ধর্ষণ মামলায় দুজনের মৃত্যুদণ্ড। জামালপুরে গৃহবধূর ছবি বিকৃত করে ব্ল্যাকমেইল, ধর্ষণ মামলায় দুজনের মৃত্যুদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে এক গৃহবধূর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি এবং একাধিকবার ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায...

আগস্ট ১০, ২০২৬

0 মন্তব্য